সংবাদ
সংবাদ

মজুরি আন্দোলনে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

মজুরি আন্দোলনে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি
শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গাজীপুর ও সাভারে ৮৭টি কারখানা বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা ও আরও সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। 

এদিন, সকালে শ্রমিকেরা কারখানা ছেড়ে সড়কে নেমে এলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুই শ্রমিকের অভিযোগ, তারা আরও বেশি বেতন চেয়েছিলেন। তাদের বেতন যা বাড়ানো হয়েছে, তাতে কোনোভাবেই সংসার চালানো সম্ভব নয়।’ 

এর আগে দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাতে মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে।

শ্রমিকদের পক্ষের এক প্রতিনিধি জানান, তারা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ায় শ্রমিকদের অনেকেই ক্ষুব্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন সাতাইশ শাখা সড়কে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে অবরোধ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।’ তিনি বলেন, টঙ্গী পশ্চিম থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে এখনো অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

সদর মেট্রো থানা এলাকার জয়দেবপুর সড়কে সকাল ১০টার দিকে আনুমানিক এক হাজারের বেশি শ্রমিক সড়ক অবরোধ করেন এবং একটি কারখানার প্রধান ফটকে ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় থেকে সাতটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

টঙ্গী এলাকায় দায়িত্বরত ট্রাফিক বিভাগের পুলিশের সদস্য সফিকুল ইসলাম বলেন, সকাল নয়টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাতাইশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, ‘৩৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিক অসন্তোষের জেরে আরও ২০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।’

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ৩২টি পোশাক কারখানা বন্ধ এবং অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। 

তিনি জানান, শ্রম আইন অনুসারে ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া একটি কারখানা নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করেছে। চলমান শ্রমিক আন্দোলনে আজ নয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

৮ জেলায় বিজিবি: এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা ও আরও সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে বিজিবি জানিয়েছে, জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন ও কক্সবাজারে এক প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে- এমন কর্মকাণ্ড ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মজুরি আন্দোলনে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত