নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পুলিশের হাত থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে গুলিতে আহত হন।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ফতুল্লার হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রিয়াজ ওরফে ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে, এতে তার পায়ে গুলি লাগে। এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আদর ও আজাদ নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, ‘পুলিশ ও এসআরবির যৌথ টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে ধরা হয়েছে। পুলিশ হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।’ এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়, যা তার পায়ে বিদ্ধ হয়। তবে তার আঘাত গুরুতর নয় এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছিলেন, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবলের ওপর হামলা চালায় এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। এএসআই সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করেন।
পুলিশ জানায়, চলতি বছরের মে মাসেও হাশেমবাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের তদন্তে গিয়ে আব্দুল্লাহসহ পাঁচজনকে আটক করেছিল পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। ওই চক্রটির বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন