সরকার গঠিত মজুরি বোর্ডের নতুন বেতনকাঠামো ঘোষণার পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামেনি। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, মালেকের বাড়ি ও সালনাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সালনায় শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময় আনসার ও পুলিশের আট সদস্য আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকালে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকেরা অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
সংঘর্ষে পুলিশ-আনসারের ৮ সদস্য আহত
গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের চারজন এবং আনসার বাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন। বাংলাদেশ আনসারের গাজীপুর জেলার উপপরিচালক মো. মাহমুদ আশিকুজ্জামান জানান, সালনায় শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময় ইটপাটকেলের আঘাতে এসব সদস্য আহত হন। তাদের বিজিবির প্রাথমিক চিকিৎসা দলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মালেকের বাড়ি, পাকিস্তানি গার্মেন্টস ও ভোগড়ায় উত্তেজনা
মালেকের বাড়ি এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকিস্তানি গার্মেন্টসের সামনেও শ্রমিকেরা বিক্ষোভ করেন। এসব ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৩০ হাজার টাকা মজুরির দাবিতে স্লোগান
গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি জানান। এ সময় তাদের ‘ত্রিশ হাজার মজুরি দিতে হবে’ এবং ‘সতেরো হাজার মানি না’ - এমন স্লোগান দিতে দেখা যায়।
অবরোধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদ এবং আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের দাবিতে শ্রীপুরের ভবানীপুরে আর অ্যান্ড জি গার্মেন্টসের সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীদের হাতে ‘ভাঙচুর নয়, সমাধান চাই’ এবং ‘বাঁচবে গার্মেন্টস, বাঁচবে দেশ, সুখে-শান্তিতে বাংলাদেশ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
রাজনৈতিক কর্মসূচি ও সড়ক সচল করার তৎপরতা
শ্রমিক বিক্ষোভের মধ্যে মহানগরের কয়েকটি স্থানে রাজনৈতিক নেতা-কর্মীদের তৎপরতা দেখা যায়। সড়কে অবরোধের সময় একটি বৈদ্যুতিক খুঁটি সরিয়ে যান চলাচলের পথ তৈরি করতে বিএনপির নেতা-কর্মীদের অংশ নিতে দেখা গেছে। অন্যদিকে পরিকল্পিত নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন