ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির মধ্যকার একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া ওই অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত নিজের বাংলোতে আসতে ওই যুবলীগ নেত্রীকে বলতে শোনা যায় ওসি ফয়জুল আজিম নোমানকে।
অডিওতে ওসি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ এ সময় কোনো সমস্যা হবে কি না - তাসকিরা তানিন সনি এমন প্রশ্ন করলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।
এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাসকিরা তানিন সনির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের মধ্যে কথা হতে শোনা যায় ওই অডিওতে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দুজনের কথোপকথনের অডিওটি ফাঁস হয়।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, ‘গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি আমার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং আমাকে আলিঙ্গন করার অনুরোধ করেছেন।’
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেন, আসামিকে ধরতে তিনি কৌশলগতভাবে ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতেই একটি মহল এ ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন