সংবাদ
সংবাদ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন
ছবি : সংবাদ

বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ হাজার কোটি টাকার বিশেষ ঋণ কর্মসূচি চালু করেছে কর্মসংস্থান ব্যাংক। আজ বুধবার (২৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এবং ছয়জন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, পরিচালনা বোর্ডের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ এবং ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারভীন আকতার।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, ‘আশা করি, বাংলাদেশ ব্যাংক দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আরও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়া অব্যাহত রাখবে। এর মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ঋণ বিতরণ সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন সঠিক ব্যক্তি ও প্রকৃত উদ্যোক্তার হাতে অর্থায়ন পৌঁছায়। ঋণের অর্থ যেন কোনোভাবেই নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহৃত না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি রাখতে হবে। পাশাপাশি ঋণ আদায়ের বিষয়েও গুরুত্ব দিতে হবে।’

সভাপতির বক্তব্যে পারভীন আকতার বলেন, উৎপাদনমুখী খাতে ঋণ সহায়তা অব্যাহত রেখেছে কর্মসংস্থান ব্যাংক। এই কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিনই সারা দেশের ২৯০টি শাখায় একযোগে ১ হাজার ৫৪৪ জন উদ্যোক্তার মাঝে প্রায় ৩৩ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা (স্টিমুলাস) প্যাকেজ থেকে কর্মসংস্থান ব্যাংকের অনুকূলে এই ১ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পুরো কর্মসূচির আওতায় দেশে ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত