সংবাদ
সংবাদ

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
ছবি : সংবাদ

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) জেলার ধুনট ও দুপচাঁচিয়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২২) এবং একই উপজেলার চৌবাড়িয়া গ্রামের সদেবের ছেলে শিখর (২২)।

অন্যদিকে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় খলিল সরদার নামে অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত সাখাওয়াত হোসেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে দুপচাঁচিয়া এলাকায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথে মাঠেরপুকুর এলাকায় পৌঁছালে আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত