সংবাদ
সংবাদ

চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের মহা রাসলীলা উৎসব উদ্‌যাপন


শংকর চন্দ্র শীল, চুনারুঘাট (হবিগঞ্জ)
শংকর চন্দ্র শীল, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের মহা রাসলীলা উৎসব উদ্‌যাপন
ছবি: সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় আয়োজন মহা রাসলীলা উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টায় শুরু হয় ৮৪তম ঐতিহ্যবাহী রাসনৃত্য, যা বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাতভর চলে। মণিপুরী শিশু ও অন্যান্য নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা। উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক যাদব কুমার সিংহ বলেন, রাসনৃত্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা তুলে ধরা হয়। উৎসব দেখতে চুনারুঘাটসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী ভিড় করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৭৬৯ খ্রিস্টাব্দে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহ প্রথম রাসলীলা উৎসবের প্রচলন করেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ দীর্ঘ ৮৪ বছর ধরে এই রাস উৎসবের আয়োজন করে আসছেন।

রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ বলেন, ‘রাস উৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছর রাধাকৃষ্ণের প্রেমলীলা নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আগামী বছরগুলোতেও এই আয়োজন অব্যাহত থাকবে।’

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্য দিয়ে মহা রাসলীলা উৎসব মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন হিসেবে পালিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের মহা রাসলীলা উৎসব উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় আয়োজন মহা রাসলীলা উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টায় শুরু হয় ৮৪তম ঐতিহ্যবাহী রাসনৃত্য, যা বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাতভর চলে। মণিপুরী শিশু ও অন্যান্য নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা। উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক যাদব কুমার সিংহ বলেন, রাসনৃত্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা তুলে ধরা হয়। উৎসব দেখতে চুনারুঘাটসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী ভিড় করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৭৬৯ খ্রিস্টাব্দে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহ প্রথম রাসলীলা উৎসবের প্রচলন করেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ দীর্ঘ ৮৪ বছর ধরে এই রাস উৎসবের আয়োজন করে আসছেন।

রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ বলেন, ‘রাস উৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছর রাধাকৃষ্ণের প্রেমলীলা নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আগামী বছরগুলোতেও এই আয়োজন অব্যাহত থাকবে।’

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্য দিয়ে মহা রাসলীলা উৎসব মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন হিসেবে পালিত হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত