রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। তদন্তে উঠে এসেছে, মাদক সেবনে বাধা দেওয়ায় নয়; বরং চুরি করতে গিয়ে বাধা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মাহবুব রশিদ।
পুলিশ কমিশনার বলেন, গত ২১ আগস্ট রংপুরের মাছুয়াপাড়ায় স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও শিশু ছেলে আয়াশ চক্রবর্তীকে গামছা ও রশি দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। এ ঘটনায় ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে এবং ৬৩টি আলামত জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মাহবুব রশিদ জানান, আসামিরা মাদক সেবন করার উদ্দেশ্যে নয়, চুরি করতে ওই বাসার ছাদে অপেক্ষা করছিলেন; সময় কাটানোর জন্য তারা ইয়াবা সেবন করেন। পরে হত্যাকাণ্ড ঘটিয়ে নগদ ১৫ হাজার টাকা ও সোনার গহনা চুরি করে নিয়ে যান।
পুলিশ কমিশনার আরও বলেন, নিহত গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি ভাতা হিসেবে প্রায় ৬০ লাখ টাকা পেয়েছিলেন; এ ছাড়া তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী নানা ধরনের দামি গহনা পরে চলাফেরা করতেন। বিষয়টি আসামিরা লক্ষ করে আসছিলেন। বিপুল পরিমাণ টাকা ও সোনার গহনা হাতিয়ে নিতেই তারা গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরি করতে যান।
মাহবুব রশিদ জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, রশি ও খাওয়া শসার অংশবিশেষসহ জব্দ করা আলামত সিআইডি পরীক্ষাগারে পরীক্ষা এবং আসামিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঘটনার সঙ্গে দুজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। পাশাপাশি আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে নিহত গণপতি চক্রবর্তীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকাণ্ডের পর তৎকালীন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ ছয় ঘণ্টার মধ্যে জড়িত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং সংবাদ সম্মেলনে তাদের সম্পৃক্ততার যে তথ্য দিয়েছিলেন, আজ তা প্রমাণিত হলো। এ জন্য সাবেক পুলিশ কমিশনার ও বর্তমান রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে মামলার তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী, যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ এবং তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন