সংবাদ
সংবাদ

নভেম্বরে আমেরিকায় সাইবার বিপর্যয়, ঝুঁকিতে বাংলাদেশেও

মোহাম্মদ নেসার
মোহাম্মদ নেসার ডিজিটাল গ্রোথ এডিটর
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

নভেম্বরে আমেরিকায় সাইবার বিপর্যয়, ঝুঁকিতে বাংলাদেশেও
ছবি : সংবাদ গ্রাফিক্স

২০২৬ সালের নভেম্বর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ও প্রযুক্তির দেশ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ, এফবিআই থেকে শুরু করে ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান, ভিসা এবং মাস্টারকার্ডের মতো প্রতিষ্ঠানগুলোতে একের পর এক সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তবে এবারের হামলার ধরন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন এবং ভয়াবহ। মানুষের বদলে হ্যাকাররা এখন ব্যবহার করছে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এজেন্টিক এআই। আমেরিকার মাটিতে শুরু হওয়া এই অদৃশ্য সাইবার যুদ্ধের ঢেউ ইতিমধ্যে আছড়ে পড়েছে বাংলাদেশেও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে বাংলাদেশ ব্যাংক ও সরকারি-বেসরকারি একাধিক ব্যাংকের ওয়েবসাইট।

কেন ঘটছে এই হামলা? এর পেছনে কারা জড়িত এবং সাধারণ মানুষের জীবনেই বা এর প্রভাব কতটা ভয়াবহ? তা নিয়েই এই বিশেষ বিশ্লেষণ।

 চলতি নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতে সাইবার হামলার একাধিক ঘটনা ঘটেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। পাশাপাশি এফবিআইয়ের  ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার ডেটাবেজ এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্কের  সিস্টেমেও হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। হামলার মুখে কৃষকদের অর্থ পরিশোধ সংক্রান্ত অ্যাপ্লিকেশন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে মার্কিন কৃষি মন্ত্রণালয় (USDA)।

গত ৩০ দিনে উবার, জেপি মরগান, ভিসা, মাস্টারকার্ড, এবং ডিজিসার্ট এর মতো প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ঝুঁকির খবর পাওয়া গেছে। সম্ভাব্য সাইবার গুপ্তচরবৃত্তির তদন্ত শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। যদিও এনভিডিয়া প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন নিজেই আবার চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের জড়িয়ে পড়েছেন বলে বিতর্ক রয়েছে।

একই মাসে মাইক্রোসফট ৩৬৫, মার্কিন বিমান চলাচল সংস্থা এবং জাতীয় নিরাপত্তা সংস্থার  নেটওয়ার্কে বড় বিভ্রাট দেখা দেয়। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (DNI) জে ক্লেটন সতর্ক করে জানিয়েছেন, এআই হামলা ঠেকাতে পুরোনো সফটওয়্যার দ্রুত আপডেট বা প্যাচ করতে গিয়ে সিস্টেম ওভারলোড হয়ে এমন বিপর্যয় ঘটছে এবং সামনে আরও প্রতিষ্ঠানে এমন বিভ্রাট দেখা দিতে পারে।

মাইক্রোসফটের সাইবার নিরাপত্তা প্রতিবেদন এবং মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের মতে, এবারের হামলাগুলোর প্রধান অস্ত্র হলো আর্টেক্স (ARTEX) নামক একটি এআই হ্যাকিং টুল। চলতি বছর একজন চীনা প্রকৌশলীর তৈরি এই টুলটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই মেশিনের গতিতে নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করতে এবং পাসওয়ার্ড ভাঙতে সক্ষম।

প্রযুক্তিগত প্রমাণ ও তদন্তের ভিত্তিতে দুটি প্রধান গোষ্ঠীকে এই হামলাগুলোর জন্য দায়ী করা হচ্ছে:

১. রাষ্ট্র-সমর্থিত হ্যাকার (চীন ও উত্তর কোরিয়া): মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, চীনের সল্ট টাইফুন ও স্টর্ম-০৯৪০ এবং উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপগুলো কৌশলগত গোয়েন্দা তথ্য চুরির উদ্দেশ্যে আর্টেক্স এআই টুল ব্যবহার করে মার্কিন সংস্থাগুলোতে হামলা চালাচ্ছে। এছাড়া তৃতীয় পক্ষের সফটওয়্যার ভেন্ডর (যেমন ConnectWise)-এর সিস্টেম হ্যাক করে মূল প্রতিষ্ঠানে ঢোকার কৌশল নিচ্ছে তারা।

২. মুক্তিপণ আদায়কারী চক্র (SafePay): মার্কিন সংস্থা সিআইএসএ এবং এফবিআই জানিয়েছে, রুশ-ভাষাভাষী সংযোগ থাকা সেফপে নামক একটি সাইবার অপরাধী চক্র ইতিমধ্যে প্রায় ৬০০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ডেটা চুরি করে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি মুক্তিপণ দাবি করেছে।

বাংলাদেশের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব:

বিশ্বের আর্থিক ও প্রযুক্তিগত অবকাঠামো একে অপরের সাথে যুক্ত থাকায় আমেরিকার এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে।

  • দেশের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট ‘AI-Assisted Autonomous Cyber Attacks' এবং 'Side Winder APT' গ্রুপের ফিশিং হামলা নিয়ে জরুরি সতর্কতা জারি করে। এর পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক, ভূমিসেবা, অগ্রণী, জনতা, আইএফআইসি, স্ট্যান্ডার্ড, এসবিএসি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এছাড়া পুরোনো সফটওয়্যার (PHP) ব্যবহারের কারণে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটও উচ্চ ঝুঁকিতে রয়েছে।
  • আমেরিকার জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের সিস্টেমে বাড়তি নিরাপত্তা যাচাই-বাছাইয়ের কারণে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কার্ড পেমেন্ট, এলসি খোলা এবং প্রবাসীদের রেমিট্যান্স লেনদেনে সময় বেশি লাগছে।
  • যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম তৈরি পোশাকের বাজার। সে দেশের খুচরা বিক্রেতা ও সাপ্লাই চেইনে সাইবার বিপর্যয় ঘটলে রপ্তানি পেমেন্ট ও পণ্য খালাসে বিলম্ব হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
  • সিআইআরটি সতর্ক করেছে যে, হ্যাকাররা সরকারি ওয়েবসাইটের মতো দেখতে ভুয়া লিংক তৈরি করে সাধারণ নাগরিকদের ব্যাংক অ্যাপ, বিকাশ/নগদ অ্যাকাউন্ট এবং সোশ্যাল মিডিয়ার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

 কতটা নিরাপদ?

ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাপী নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হচ্ছে:

  • সরকার সাইবার সুরক্ষা আইন, ২০২৬ প্রণয়ন করে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও এনএসওসি গঠন করেছে। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কঠোর সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ১.০ বাস্তবায়নের বাধ্যবাধকতা দিয়েছে।
  • ইউরোপীয় ইউনিয়ন নতুন সাইবার রেজিলিয়েন্স অ্যাক্ট কার্যকর করেছে, যেখানে হামলা বা ত্রুটি ধরা পড়ার ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে জানানো বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্র এই সময়সীমা ৭২ ঘণ্টা নির্ধারণ করেছে। হ্যাকারদের ঠেকাতে বিশ্বের ৭৭ শতাংশ বড় প্রতিষ্ঠান এখন নিজেরাই প্রতিরক্ষায় এআই ব্যবহার করছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) এবং ক্রাউডস্ট্রাইকের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার হার প্রায় ৬৪ শতাংশ। অর্থাৎ, বিশ্বের ৩৬ শতাংশ প্রতিষ্ঠান এখনো বড় ঝুঁকিতে রয়েছে, আর আধুনিক এআই হামলা পুরোপুরি ঠেকানোর সক্ষমতা রয়েছে মাত্র ১৯ শতাংশ প্রতিষ্ঠানের। বাংলাদেশে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশের ৬৯ শতাংশ ব্যাংকেরই বড় সাইবার হামলা মোকাবিলার পর্যাপ্ত প্রস্তুতি নেই।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভীতিকর দিকগুলো হলো:

১. ক্রাউডস্ট্রাইকের তথ্যমতে, এআই ব্যবহারের ফলে হ্যাকাররা সিস্টেমে ঢোকার পর মাত্র ২৭ সেকেন্ডের মধ্যে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ছে। মানুষের পক্ষে এত দ্রুত সাড়া দেওয়া অসম্ভব।
২. বর্তমানে ৬২ শতাংশ এআই হামলা চালানো হচ্ছে বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ, হাসপাতাল এবং খাদ্য ও ওষুধের কোল্ড স্টোরেজ লক্ষ্য করে। এতে যেকোনো সময় একটি দেশের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে যেতে পারে
।

৩. এআই-চালিত একটি সাইবার হামলায় প্রতিটি প্রতিষ্ঠানের গড় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ৭২ কোটি টাকা)।

৪. যুক্তরাষ্ট্রের প্রধান সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ জনবল ও বাজেট সংকটের কারণে বর্তমানে তাদের পূর্ণ সক্ষমতার মাত্র ৪০ শতাংশ জনবল নিয়ে কাজ করছে, যা বৈশ্বিক প্রতিরক্ষায় বড় দুর্বলতা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নভেম্বরে আমেরিকায় সাইবার বিপর্যয়, ঝুঁকিতে বাংলাদেশেও

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত