সংবাদ
সংবাদ

বিদেশের মিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেপ্তার, আইন ও কূটনীতির বাস্তবতা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

বিদেশের মিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেপ্তার, আইন ও কূটনীতির বাস্তবতা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময় থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে পারেন - বার্তা সংস্থা রয়টার্সে তার এক মুখপাত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশিত হয়। খবরে বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ফের চাওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফেরার ব্যবস্থার অনুরোধের কথাও বলা হয়।

এর পরিপ্রেক্ষিতে ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। তার মতে, দেশের ৮৪টি মিশনের যেকোনোটিই বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত হয় এবং সেখানে গেলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে। পাশাপাশি জুলাই-আগস্টের সহিংসতায় জড়িত ও সাজাপ্রাপ্তদের বন্দী প্রত্যাবর্তন চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় ফেরত আনার কথাও জানান তিনি।

পাসপোর্ট বাতিল ও অনুপস্থিত থাকা নেতাদের প্রসঙ্গ

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলটির বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ভারতে চলে যান। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের সেপ্টেম্বরে বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করা হয় এবং ২০২৫ সালের জানুয়ারিতে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল ও জাতীয় পরিচয়পত্র ব্লক করার তথ্য জানানো হয়।

এ অবস্থায় পাসপোর্টহীন অবস্থায় বিদেশে থাকা অন্য সাবেক নেতারা মিশনে গেলে তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এমন কোনো কার্যকর সক্ষমতা রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দূতাবাসের এখতিয়ার ও গ্রেপ্তার করার ক্ষমতা

বিদেশের মাটিতে নিজ দেশের নাগরিককে দূতাবাস বা মিশন গ্রেপ্তার করতে পারে কি না - এ প্রশ্নে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বিশ্লেষকেরা ভিন্ন ও সতর্ক পর্যবেক্ষণ দিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলেন, ১৯৬১ সালের ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স’-এ দূতাবাসের যেসব দায়িত্ব ও কর্মপরিধির কথা বলা আছে, তাতে কাউকে গ্রেপ্তারের বিষয় নেই। দূতাবাসের নিজস্ব কোনো পুলিশি ক্ষমতা নেই; এটি বিচারালয় বা কারাগারও নয়।

সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমানও মনে করেন, দূতাবাসে কেউ গেলে কর্মীরা তাকে সাময়িকভাবে আটকে রাখার চেষ্টা করলেও গ্রেপ্তারের মতো আইন প্রয়োগকারী জনবল দূতাবাসের নেই। তার মতে, এটি কূটনৈতিক শিষ্টাচারসুলভ বক্তব্য নয়; বরং অপরপক্ষকে চাপে রাখতেই এমন মন্তব্য করা হয়ে থাকতে পারে।

স্বাগতিক দেশের ভূমিকা ও দায়মুক্তির সীমা

বিশ্লেষকদের মতে, দূতাবাস প্রাঙ্গণ বা কূটনীতিকেরা নির্দিষ্ট শর্তে বিশেষ সুবিধা ও দায়মুক্তি পেলেও কাউকে আটক করে দেশে ফিরিয়ে নিতে হলে স্বাগতিক দেশের অনুমতি ও সহায়তা অপরিহার্য। স্নায়ুযুদ্ধের সময় গোপনে বা অনানুষ্ঠানিকভাবে এমন কিছু ঘটনা ঘটলেও বর্তমান বাস্তবতায় স্বাগতিক সরকারের সহযোগিতা ছাড়া তা প্রায় অসম্ভব বলে মনে করেন মাহফুজুর রহমান। 

ভিয়েনা কনভেনশনের ৩ নম্বর অনুচ্ছেদে কূটনৈতিক মিশনের মূল কাজ হিসেবে প্রতিনিধিত্ব, স্বার্থ রক্ষা, আলোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে। অন্যদিকে বিভিন্ন দেশের সরকারি নির্দেশিকায় স্পষ্ট করা আছে যে কূটনৈতিক দায়মুক্তি মানে আইনের ঊর্ধ্বে থাকা নয়; বরং স্বাগতিক দেশের আইন মেনে চলতে হয় এবং আইন ভাঙলে দায়ভার প্রেরণকারী রাষ্ট্রের ওপরই বর্তায়। তবে দূতাবাসের ভেতরে নিজ দেশের নাগরিককে হত্যার মতো চরম ব্যতিক্রমী নজিরও ইতিহাসে রয়েছে - যেমন ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিদেশের মিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেপ্তার, আইন ও কূটনীতির বাস্তবতা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত