মানিকগঞ্জের সাটুরিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক আসামি একরামুল হক রবিনকে (৪৬) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাতটার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা-পুলিশ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গ্রেপ্তার আসামিকে মানিকগঞ্জের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তার একরামুল হক রবিন সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৮ জুলাই সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় করা একটি মামলায় (মামলা নম্বর-৬) আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকেই দীর্ঘ ১৮ বছর ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মিঠুন কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন