সংবাদ
সংবাদ

অপরাধী সন্দেহে হত্যা, এ কোন বর্বরতা!

রহিম আব্দুর রহিম
রহিম আব্দুর রহিম
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

অপরাধী সন্দেহে হত্যা, এ কোন বর্বরতা!

পৃথিবীর প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। অপরাধ করলে তার বিচার হবে, শাস্তিও হতে পারে। কিন্তু সেই বিচার করার অধিকার কোনো ব্যক্তি বা জনতার নেই। বিচার করার দায়িত্ব রাষ্ট্রের, আদালতের। এই নিয়মের মধ্য দিয়েই একটি সভ্য সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। অথচ বাংলাদেশে চুরির অভিযোগ কিংবা অপরাধের সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। অভিযোগের সত্যতা যাচাই না করেই কাউকে হত্যা করার এই প্রবণতা শুধু আইনবিরোধী নয়, সভ্যতার জন্যও চরম লজ্জার।

গত ২১ নভেম্বর রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দিন ভোর ৪টার দিকে এসকে ট্রেডার্স নামের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। মোস্তফা নামের ওই ব্যক্তি চুরি করতে গিয়ে ধরা পড়ার পর ওয়ার্কশপের কর্মচারীদের মারধরে মারা যান বলে অভিযোগ রয়েছে। তবে নিহতের বোনের দাবি, পূর্বশত্রুতার জেরে চায়ের দোকানি হোসেন তাঁকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

এর আগে গত ১৫ নভেম্বর ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার নস্করপাড়া গ্রামে চুরির অভিযোগে নাজমুল হক বিশারু (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ নূর-ই-আলম বলেছেন, অপরাধের ধরন অনুযায়ী কারও কারাদণ্ড, জরিমানা কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু এভাবে একজন মানুষকে পিটিয়ে হত্যা সভ্য সমাজ মেনে নিতে পারে না। অতিরিক্ত পুলিশ সুপার সিফাতে রাব্বানীও বলেছেন, চোর সন্দেহে নাজমুল হক বিশারুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইন এ ধরনের ঘটনা সমর্থন করে না। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী বিচার হবে।

প্রশ্ন হচ্ছে, তাহলে বারবার এমন ঘটনা ঘটছে কেন?

ন্যায়বিচার একটি সভ্য সমাজের অন্যতম ভিত্তি। মানুষ অপরাধ করলে তার বিচার করার অধিকার একমাত্র রাষ্ট্রের। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা জনতা সেই অধিকার নিজের হাতে তুলে নিতে পারে না। এমনটি হলে তা আর বিচার থাকে না, হয়ে ওঠে প্রতিশোধ ও বর্বরতা।

সভ্য সমাজের প্রথম শর্ত আইনের শাসন। অপরাধী কিংবা নিরপরাধ—প্রত্যেক নাগরিকের অধিকার আইনের মাধ্যমে সুরক্ষিত থাকতে হবে। একজন মানুষ যত বড় অপরাধের অভিযোগেই অভিযুক্ত হোন না কেন, তার আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। আইনজীবীর সহায়তা নেওয়া এবং নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকারও রয়েছে। কেউ আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে নিরপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। এটিই আইনের অন্যতম মৌলিক নীতি। কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে এই নীতি ভেঙে পড়ে। তখন অভিযোগ ও সন্দেহের ভিত্তিতেই একজন মানুষের জীবন কেড়ে নেওয়া হয়।

আইন নিজের হাতে তুলে নেওয়ার নানা রূপ রয়েছে। গণপিটুনিতে মানুষ হত্যা, চোর সন্দেহে পিটিয়ে মারা, ধর্ষণের অভিযোগে গণধোলাই, ডাকাত সন্দেহে আগুনে পুড়িয়ে দেওয়া, সালিশের নামে চুল কেটে দেওয়া, জুতার মালা পরানো, সামাজিকভাবে বয়কট করা, ঘরবাড়ি ভাঙচুর করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে জনতার কাছে বিচার চাওয়া—সবই আইনবহির্ভূত আচরণ। অনেক সময় উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে নিজেরাই শাস্তি দিতে চায়। এসব ঘটনা আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা এবং রাষ্ট্রীয় বিচারব্যবস্থার জন্য ভয়ংকর হুমকি।

সাংবিধানিক রাষ্ট্রে জনতা কখনো বিচারক হতে পারে না। জনতার কাছে সাক্ষ্য-প্রমাণ যাচাই, সাক্ষীকে জিজ্ঞাসাবাদ কিংবা অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তারা অনেক সময় গুজব, শোনা কথা ও আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়। ফলে নিরপরাধ মানুষও নির্মম হত্যার শিকার হতে পারেন। বাংলাদেশে অতীতেও ছেলেধরা গুজবে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও হত্যা করা হয়েছে। পরে দেখা গেছে, নিহত ব্যক্তি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। এমন হত্যার কোনো ক্ষতিপূরণ হয় না। মৃত মানুষকে ফিরিয়ে আনারও সুযোগ নেই।

দ্বিতীয়ত, আইন নিজের হাতে তুলে নেওয়া মানে নিজেকেও অপরাধী হিসেবে দাঁড় করানো। কাউকে হত্যা করা, আঘাত করা, বেআইনিভাবে আটকে রাখা, মানহানি করা কিংবা সম্পত্তি নষ্ট করা—সবই শাস্তিযোগ্য অপরাধ। অপরাধীকে শাস্তি দিতে গিয়ে নিজেরাই অপরাধে জড়িয়ে পড়ার কোনো যুক্তি নেই। আইন কাউকে প্রতিশোধ নেওয়ার অধিকার দেয় না।

তৃতীয়ত, এ ধরনের ঘটনা বিচারব্যবস্থাকে দুর্বল করে। মানুষ যদি মনে করে আদালতের প্রয়োজন নেই, নিজেরাই বিচার করবে, তাহলে রাষ্ট্রের আইনি কাঠামোই হুমকির মুখে পড়বে। আজ একজনের বিরুদ্ধে জনতা বিচার করবে, কাল আরেকজনের বিরুদ্ধে করবে। একপর্যায়ে শক্তিশালীরাই বিচারক হয়ে উঠবে, আর দুর্বল ও অসহায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। তখন সমাজে প্রতিষ্ঠিত হবে জোর যার, মুল্লুক তার—এমন এক বর্বর ব্যবস্থা।

চতুর্থত, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে ভয় ও বিভাজন তৈরি করে। মানুষ তখন আইনের চেয়ে জনতাকে বেশি ভয় পায়। বিশেষ করে সংখ্যালঘু, দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন। কারণ, তাদের পক্ষে দাঁড়ানোর মতো শক্তি বা সামাজিক প্রভাব অনেক সময় থাকে না।

এ পরিস্থিতি থেকে উত্তরণের পথও স্পষ্ট। কোথাও অপরাধ সংঘটিত হলে পুলিশকে খবর দিতে হবে, অপরাধের সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং আদালতে বিচারের দাবি জানাতে হবে। বিচারপ্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ তৈরি করতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই নিজেকে বিচারক বা শাস্তিদাতা হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না।

অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে। তবে সেই শাস্তি হতে হবে আইনের মাধ্যমে, আদালতের রায়ে এবং প্রতিষ্ঠিত বিচারপ্রক্রিয়া অনুসরণ করে। আইন হাতে তুলে নেওয়া কোনো বীরত্ব নয়; এটি গুরুতর অপরাধ এবং সভ্যতার পরাজয়। একটি সমাজে আইনের প্রতি মানুষের আস্থা না থাকলে কেউই নিরাপদ থাকতে পারে না। আজ অন্যের অধিকার ও নিরাপত্তা উপেক্ষা করলে কাল নিজের অধিকার রক্ষার জন্যও আইনকে পাশে পাওয়া কঠিন হয়ে পড়বে।

এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থারও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। গণপিটুনি বা হত্যার ঘটনার পর ‘উত্তেজিত জনতা’, ‘বিক্ষুব্ধ মানুষ’ কিংবা ‘ভুক্তভোগী মহলের রোষের মুখে’ এমন ঘটনা ঘটেছে—এ ধরনের বক্তব্য দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। এসব শব্দচয়ন অনেক সময় অপরাধকে আড়াল করে এবং অপরাধীদের দায়মুক্তির পথ তৈরি করে। আইন প্রয়োগকারী সংস্থাকে স্পষ্টভাবে বলতে হবে, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে পিটিয়ে হত্যা করার অধিকার কারও নেই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অপরাধের বিচার যেমন আইনের মাধ্যমে হতে হবে, তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে হত্যা বা নির্যাতন করার অপরাধেরও কঠোর বিচার নিশ্চিত করতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো অজুহাতেই তাকে ছাড় দেওয়া যাবে না। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সভ্য রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী হতে পারে।

[লেখক: নাট্যকার]

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

অপরাধী সন্দেহে হত্যা, এ কোন বর্বরতা!

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত