সংবাদ
সংবাদ

পানি ছাড়াও শরীর আর্দ্র রাখে যে চার পানীয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

পানি ছাড়াও শরীর আর্দ্র রাখে যে চার পানীয়

শরীরের পানির চাহিদা পূরণে পানির বিকল্প নেই। তবে চা, কফি ও দুধের মতো পানীয়ও দৈনিক তরলের চাহিদা মেটাতে ভূমিকা রাখতে পারে। এসব পানীয়তে থাকা পানি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। ক্যাফেইনযুক্ত পানীয় নিয়েও অনেকের মধ্যে সংশয় থাকলেও পরিমিত পরিমাণে পান করলে সেগুলোও শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে।

লাল চা ও গ্রিন টি

লাল, গ্রিন, হোয়াইট ও উলং চা - সবই তৈরি হয় ক্যামেলিয়া সিনেনসিস উদ্ভিদ থেকে। এসব পানীয়র প্রধান উপাদান পানি। ফলে চা পান করেও শরীরের দৈনিক পানির চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়।

চায়ে থাকা ক্যাফেইন মূত্রের পরিমাণ বাড়াতে পারে। তবে পরিমিত চা পান করলে শরীর থেকে অতিরিক্ত তরল বেরিয়ে যায় না। একটি নিয়ন্ত্রিত গবেষণায় দেখা গেছে, পরিমিত লাল চা ও পানি পান শরীরের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পার্থক্য তৈরি করে না। অর্থাৎ পরিমিত চা পানও শরীরে পানির জোগান দিতে পারে।

ক্যাফেইন ছাড়াই পানির জোগান দেয় ভেষজ চা

পুদিনা, আদা ও ক্যামোমাইল দিয়ে তৈরি পানীয়তে স্বাভাবিকভাবে ক্যাফেইন থাকে না। এগুলো ক্যামেলিয়া সিনেনসিস উদ্ভিদ থেকে তৈরি নয় বলে প্রকৃত চায়ের পরিবর্তে ভেষজ পানীয় বা ইনফিউশন হিসেবে পরিচিত।

ভেষজ চা নিয়ে গবেষণার পরিমাণ তুলনামূলক কম। তবে কম ক্যাফেইনযুক্ত বা ক্যাফেইনমুক্ত পানীয় শরীরের পানির চাহিদা পূরণে পানির মতোই সহায়ক হতে পারে বলে গবেষণায় দেখা গেছে।

একটি গবেষণায় কম ক্যাফেইনযুক্ত চা পানের দুই ঘণ্টা পর শরীরে পানি ধরে রাখার পরিমাণ পরিমাপ করা হয়। এতে চা ও পানি পানের ক্ষেত্রে প্রায় একই ফল পাওয়া যায়।

পরিমিত কফি পানেও থাকে হাইড্রেশনের সুবিধা

ব্ল্যাক কফির বেশির ভাগ অংশই পানি। এতে থাকা ক্যাফেইন মূত্রের পরিমাণ বাড়াতে পারে। তবে নিয়মিত পরিমিত কফি পান করলে শরীরের পানির ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব পড়ে না।

একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৫৩৭ মিলিগ্রাম ক্যাফেইন বা প্রায় চার থেকে পাঁচ কাপ কড়া কফি পান করলে শরীর থেকে তরল বের হওয়ার পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে ২৬৯ মিলিগ্রাম ক্যাফেইন বা দুই থেকে তিন কাপ কফি পান করলে পানির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

আরেকটি গবেষণায় কফি ও পানি পানের প্রভাবে শরীরের পানির ভারসাম্যে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। গবেষণায় নিয়মিত কফি পানকারীদের প্রতিদিন প্রায় ২৪ আউন্স বা ১২ আউন্সের দুই মগ কফি পানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

শরীরে পানি ধরে রাখতে পারে দুধ

দুধের বড় অংশই পানি। তাই এটি পান করলেও শরীরের তরলের চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়। কিছু গবেষণায় সীমিত প্রমাণ পাওয়া গেছে, সাধারণ পানির তুলনায় দুধ শরীরে পানি কিছুটা বেশি সময় ধরে রাখতে পারে।

পানীয় শরীরে কতক্ষণ আর্দ্রতা ধরে রাখতে পারে, তা পরিমাপের একটি পদ্ধতি হলো বেভারেজ হাইড্রেশন ইনডেক্স। এ সূচকে পানিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। একটি গবেষণায় দেখা গেছে, পূর্ণ ননিযুক্ত ও ননিবিহীন দুধের এ সূচক পানির তুলনায় বেশি। অর্থাৎ কয়েক ঘণ্টা ধরে শরীরে পানি ধরে রাখা এবং মূত্রের পরিমাণের হিসাবে দুধ পানির তুলনায় বেশি সময় শরীরে থাকতে পারে।

এর পেছনে দুধের সোডিয়াম ও পটাশিয়ামের ভূমিকা রয়েছে। এসব খনিজ লবণ বা ইলেকট্রোলাইট শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি দুধে থাকা কার্বোহাইড্রেট পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যাওয়ার প্রক্রিয়া ধীর করে। এতে শরীরে আর্দ্রতা বজায় থাকার সময় বাড়তে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পানি ছাড়াও শরীর আর্দ্র রাখে যে চার পানীয়

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত