বাড়িতে রান্না করা খাবারও অসতর্কতার কারণে জীবাণুতে দূষিত হতে পারে। হিমায়িত মাছ-মাংস গলানো থেকে শুরু করে কাঁচা মাংস কাটার পর সবজি প্রস্তুত করা কিংবা রান্না করা ভাত সংরক্ষণ - প্রতিটি ধাপেই কিছু নিয়ম মেনে চলা জরুরি। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় খাবার তৈরি ও সংরক্ষণে সামান্য ভুল থেকেও খাদ্যবাহিত অসুস্থতার ঝুঁকি তৈরি হতে পারে।
একসঙ্গে কয়েক দিনের খাবার রান্না করে রাখা, ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণ কিংবা দুপুরের খাবার রাতে খাওয়ার অভ্যাস অনেক পরিবারেই আছে। কিন্তু সংরক্ষণের নিয়ম ঠিক না থাকলে খাবারে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। এর ফলে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলোর পরামর্শ অনুযায়ী, রান্নাঘরে খাবার তৈরি ও সংরক্ষণের সময় ছয়টি ভুল এড়িয়ে চলা প্রয়োজন।
ডিপ ফ্রিজ থেকে মাছ বা মাংস বের করে রান্নাঘরের টেবিল কিংবা সিঙ্কে রেখে দিলে খাবারের বাইরের অংশ দ্রুত গলে যায়। এ সময় বাইরের অংশের তাপমাত্রা ৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে। এই তাপমাত্রায় ক্ষতিকর জীবাণু দ্রুত বাড়তে থাকে। অথচ খাবারের ভেতরের অংশ তখনো জমাট থাকতে পারে।
নিরাপদ উপায়: রান্নার আগের দিন হিমায়িত মাছ বা মাংস ডিপ ফ্রিজ থেকে বের করে ফ্রিজের সাধারণ অংশে রেখে ধীরে ধীরে গলাতে হবে। ঘরের তাপমাত্রায় কিংবা গরম পানিতে রেখে গলানো উচিত নয়।
জরুরি প্রয়োজনে বায়ুরোধী ব্যাগে ভরে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা যায়। তবে প্রতি ৩০ মিনিট পরপর পানি পরিবর্তন করতে হবে।
কাঁচা মাছ বা মাংস কাটার পর একই বোর্ডে শসা, টমেটো কিংবা ধনেপাতার মতো কাঁচা খাওয়ার সবজি কাটলে জীবাণু এক খাবার থেকে অন্য খাবারে ছড়িয়ে পড়তে পারে। একে পারস্পরিক দূষণ বলা হয়।
সালাদের মতো যেসব খাবার রান্না ছাড়াই খাওয়া হয়, সেগুলোতে জীবাণু ধ্বংস করার জন্য তাপ প্রয়োগের সুযোগ থাকে না।
নিরাপদ উপায়: কাঁচা মাছ-মাংস এবং ফল-সবজি কাটার জন্য আলাদা বোর্ড ব্যবহার করা ভালো। একটি বোর্ড ব্যবহার করলে কাঁচা মাংস কাটার পর সেটি ও ছুরি সাবান বা ডিশওয়াশার দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট নয়।
কলের নিচে কাঁচা মুরগির মাংস ধোয়ার সময় পানির সূক্ষ্ম ছিটা সিঙ্ক, দেয়াল, বাসনপত্র এবং আশপাশে রাখা খাবারে পড়তে পারে। এতে মুরগির মাংসে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া রান্নাঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
নিরাপদ উপায়: সরাসরি কলের নিচে না ধরে বড় গামলা বা পাত্রে পানি নিয়ে সাবধানে মাংস ধুতে হবে, যাতে পানি চারদিকে না ছড়ায়। কাজ শেষে সিঙ্ক ও আশপাশের জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
ফ্রিজের ওপরের তাকে কাঁচা মাছ বা মাংস রাখলে সেখান থেকে বের হওয়া রক্ত ও তরল নিচের তাকে থাকা রান্না করা খাবার, ফল কিংবা সবজির ওপর পড়তে পারে। এতে এসব খাবার দূষিত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে যেসব খাবার পুনরায় রান্না বা গরম করা হবে না, সেগুলো থেকে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে।
নিরাপদ উপায়: কাঁচা মাছ-মাংস মুখবন্ধ বায়ুরোধী পাত্রে রেখে ফ্রিজের সবচেয়ে নিচের তাকে সংরক্ষণ করতে হবে। রান্না করা খাবার ও ফলমূল রাখা উচিত ওপরের তাকে। এ ছাড়া ফ্রিজে ঠান্ডা বাতাস চলাচলের জন্য খাবার অতিরিক্ত গাদাগাদি করে রাখা যাবে না।
রান্নার পর ভাত ঘরের তাপমাত্রায় দীর্ঘ সময় রেখে দিলে তাতে এক ধরনের ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে বিষাক্ত উপাদান তৈরি করতে পারে। পরে ভাত গরম করলেও এসব বিষাক্ত উপাদান পুরোপুরি নষ্ট নাও হতে পারে।
নিরাপদ উপায়: রান্না শেষ হলে ভাত দীর্ঘ সময় বাইরে ফেলে রাখা যাবে না। ছড়ানো পাত্রে বা ফ্যানের বাতাসে দ্রুত ঠান্ডা করে ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে রাখতে হবে।
মাংসের বাইরের অংশ বাদামি বা ভেতরের অংশ সাদা হয়ে গেলেই সেটি পুরোপুরি রান্না হয়েছে, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ, বাইরে থেকে রান্না মনে হলেও মাংসের ভেতরের অংশে পর্যাপ্ত তাপ না পৌঁছালে ক্ষতিকর জীবাণু বেঁচে থাকতে পারে।
নিরাপদ উপায়: তাড়াহুড়ো না করে মাঝারি আঁচে পর্যাপ্ত সময় নিয়ে মাংস ভালোভাবে রান্না করতে হবে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন