ডায়াবেটিস ধরা পড়ার আগেই শরীর কিছু সতর্কসংকেত দিতে পারে। এর একটি হলো প্রি-ডায়াবেটিস। এ অবস্থায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তবে তা এখনো ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায় না। সাধারণত এর দৃশ্যমান লক্ষণ না থাকায় অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। তবে সময়মতো খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনতে পারলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনার সুযোগ থাকে।
প্রি-ডায়াবেটিসকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হিসেবে না দেখে সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। এ পর্যায়ে সাধারণত শারীরিক অস্বস্তি বা দৃশ্যমান উপসর্গ থাকে না। অনেক ক্ষেত্রে রক্ত পরীক্ষার ফলেই বিষয়টি ধরা পড়ে।
তবে এই সময়টিই জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগ তৈরি করে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটি পরিচিত বক্তব্য হলো, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
খাবারে বাড়তি চিনি কমাতে চাইলে শুধু চায়ের কাপ বা চিনির পাত্রের দিকে নজর দিলেই হবে না। প্যাকেটজাত ফলের রস, মিষ্টি চা-কফি এবং এনার্জি ড্রিংকের মতো পানীয়তেও প্রচুর চিনি থাকতে পারে। এসব পানীয় থেকে ক্যালোরি মিললেও পুষ্টিগুণ তুলনামূলক কম।
উদাহরণ হিসেবে, দিনে চারবার চা পান করার সময় প্রতিবার তিন চামচ করে চিনি মেশালে অজান্তেই শরীরে উল্লেখযোগ্য পরিমাণ চিনি যোগ হয়।
এ ছাড়া ব্রেকফাস্ট সিরিয়াল, ফ্লেভারড দই, বিস্কুট ও বিভিন্ন সসেও বাড়তি চিনি থাকতে পারে। তাই প্যাকেটজাত খাবার কেনার আগে পুষ্টিগুণের লেবেল দেখে নেওয়া প্রয়োজন।
প্রি-ডায়াবেটিস ধরা পড়লে অনেকেই সব ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দেন। তবে চিনি কমানো মানেই খাদ্যতালিকা থেকে সব শর্করা বাদ দেওয়া নয়।
আস্ত ফল, শাকসবজি, ডাল এবং লাল চাল বা আটার রুটির মতো শস্যদানা থেকে শরীর প্রয়োজনীয় ফাইবার ও পুষ্টি পায়। তাই এসব খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। মূল লক্ষ্য হওয়া উচিত পুষ্টিকর খাবার বজায় রেখে বাড়তি চিনি কমানো। ডাল, আটার রুটি বা মৌসুমি ফলকে ক্ষতিকর ভাবার কারণ নেই। বরং প্যাকেটজাত ফলের রসের মতো বাড়তি চিনিযুক্ত খাবার ও পানীয়ের বিষয়ে সতর্ক থাকা জরুরি।
খাদ্যতালিকা থেকে বাড়তি চিনি কমানো উপকারী হলেও এটিই একমাত্র করণীয় নয়। এর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত শারীরিক পরিশ্রমও গুরুত্বপূর্ণ। কেবল চিনি বর্জন করলেই প্রি-ডায়াবেটিস থেকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব - এমন নিশ্চয়তা নেই।
জীবনযাত্রায় সামগ্রিক পরিবর্তনের কার্যকারিতা নিয়ে গবেষণায়ও প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামের গবেষণায় দেখা যায়, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজন কমানো ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মতো পরিবর্তন উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ কমাতে পারে।
অন্যদিকে, আইসিএমআরের সঙ্গে যুক্ত ইন্ডিয়াব (INDIAB) গবেষণার লেখকেরা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত বিপুল জনগোষ্ঠীকে ডায়াবেটিস প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন।
খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করাও জরুরি। HbA1c ও রক্তে গ্লুকোজ পরীক্ষা করলে পরিবর্তনগুলো কতটা কার্যকর হচ্ছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে শুধু চেষ্টা চালিয়ে যাওয়ার পরিবর্তে পরীক্ষার ফলের মাধ্যমে অগ্রগতি পরিমাপ করা সম্ভব হয়।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন