অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান তেল শোধনাগার ‘ভিভা এনার্জি’তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে দেশজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ডিজেল ও জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) সংকটে থাকা দেশটিতে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলং
শহরের কোরিও এলাকায় অবস্থিত ওই শোধনাগারে বিকট বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। খবর
পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাকর্মীরা। প্রায় ১৩ ঘণ্টা জ্বলতে থাকার পর আজ
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কর্তৃপক্ষ
জানিয়েছে, সময়মতো সবাইকে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জিলংয়ের এই শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ৫০ শতাংশ
এবং অস্ট্রেলিয়ার জাতীয় চাহিদার ১০ শতাংশ জ্বালানি একাই উৎপাদন করে। শোধনাগারটির প্রধান
নির্বাহী স্কট ওয়ায়াট জানান, আগুনে দুটি পেট্রোল উৎপাদন ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
হয়েছে। নিরাপত্তার খাতিরে বর্তমানে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন আংশিকভাবে
কমিয়ে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন এই ঘটনাকে অত্যন্ত
স্পর্শকাতর হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এমন এক সময়ে এই দুর্ঘটনা ঘটলো যখন বৈশ্বিক
জ্বালানি বাজার আগে থেকেই অস্থিতিশীল।”
উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়ায় ডিজেলের দাম দ্বিগুণ হয়েছে।
শোধনাগারে আগুনের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ফিলিং স্টেশনগুলো
থেকে জ্বালানি মজুত করার প্রবণতা বেড়েছে। অন্যদিকে, জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় এয়ারলাইনসগুলো
এরই মধ্যে কিছু ফ্লাইট বাতিল বা কমিয়ে দিতে বাধ্য হয়েছে।
এক নজরে ভিভা এনার্জি শোধনাগার:
কর্তৃপক্ষ আশা করছে দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করে
উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে আংশিক উৎপাদনের কারণে আগামী কিছুদিন
জ্বালানি বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন