সংবাদ

কুষ্টিয়ায় সেনাসদস্যদের বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:৪৩ পিএম

কুষ্টিয়ায় সেনাসদস্যদের বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন এবং সেনাসদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়াউল ইসলাম (৪৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ‘হিমেল পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটির আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমেল পরিবহনের বাসটি খুলনা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ঈদের ছুটি শেষে বগুড়া সেনানিবাস থেকে নবীন সেনাসদস্যদের নিয়ে আরেকটি বাস খুলনার জাহানাবাদ সেনানিবাসের দিকে যাচ্ছিল। পথে তালবাড়ীয়া এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যান দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাসে থাকা সেনাসদস্য মেহেদী হাসান বলেন, ‘বগুড়া থেকে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস আমাদের সরাসরি ধাক্কা দেয়। বাসের প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সেনা বহনকারী বাসটিতে ৪০ থেকে ৪২ জন নতুন রিক্রুট ছিলেন। তাদের চিকিৎসার সার্বিক তদারকি করা হচ্ছে। দুর্ঘটনায় একজন বেসামরিক যাত্রী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

কুষ্টিয়ায় সেনাসদস্যদের বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন এবং সেনাসদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়াউল ইসলাম (৪৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ‘হিমেল পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটির আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমেল পরিবহনের বাসটি খুলনা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ঈদের ছুটি শেষে বগুড়া সেনানিবাস থেকে নবীন সেনাসদস্যদের নিয়ে আরেকটি বাস খুলনার জাহানাবাদ সেনানিবাসের দিকে যাচ্ছিল। পথে তালবাড়ীয়া এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যান দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাসে থাকা সেনাসদস্য মেহেদী হাসান বলেন, ‘বগুড়া থেকে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস আমাদের সরাসরি ধাক্কা দেয়। বাসের প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সেনা বহনকারী বাসটিতে ৪০ থেকে ৪২ জন নতুন রিক্রুট ছিলেন। তাদের চিকিৎসার সার্বিক তদারকি করা হচ্ছে। দুর্ঘটনায় একজন বেসামরিক যাত্রী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত