সংবাদ

হাওরাঞ্চলে বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণ জরুরি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

হাওরাঞ্চলে বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণ জরুরি

সুনামগঞ্জ জেলার হাওর ও গ্রামীণ অঞ্চলগুলো প্রতি বছর বজ্রপাতের ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে| বর্ষা ও প্রাক-বর্ষা মৌসুম এলেই এখানকার মানুষের মনে আতঙ্ক নেমে আসে| আকাশে মেঘ জমলেই মানুষ ভয়ে কাঁপতে থাকে কখন যেন বজ্রপাত এসে কেড়ে নেয় একটি তাজা প্রাণ| প্রতি বছর এখানকার অসংখ্য কৃষক, শ্রমিক ও নিরীহ গ্রামবাসী বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন| অনেক পরিবার তাদের উপার্জনক্ষম সদস্য হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে| একই সঙ্গে বহু গরু, ছাগলসহ গবাদিপশু বজ্রপাতে মারা যাচ্ছে| পরিতাপের বিষয় হলো, প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটেলেও এখন পর্যন্ত বজ্রপাত প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো অবকাঠামোগত ব্যবস্থা এখানে নেই|

অতীতে এই অঞ্চলে বজ্র নিরোধক খুঁটি মাটির নিচে স্থাপন করা ছিল, যা বজ্রপাতের ঝুঁকি কমাতে সাহায্য করত| কিন্তু আজ আর সেই ব্যবস্থা নেই| ফলে সাধারণ মানুষ সম্পূর্ণ অসহায় অবস্থায় প্রকৃতির এই নির্মম আঘাতের মুখোমুখি হচ্ছে| প্রতিটি প্রাণ অমূল্য| একটি প্রাণ হারানো মানে একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া| তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি অত্যন্ত জরুরি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি|

নুসরাত জাহান বৈশাখী

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হাওরাঞ্চলে বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণ জরুরি

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জ জেলার হাওর ও গ্রামীণ অঞ্চলগুলো প্রতি বছর বজ্রপাতের ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে| বর্ষা ও প্রাক-বর্ষা মৌসুম এলেই এখানকার মানুষের মনে আতঙ্ক নেমে আসে| আকাশে মেঘ জমলেই মানুষ ভয়ে কাঁপতে থাকে কখন যেন বজ্রপাত এসে কেড়ে নেয় একটি তাজা প্রাণ| প্রতি বছর এখানকার অসংখ্য কৃষক, শ্রমিক ও নিরীহ গ্রামবাসী বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন| অনেক পরিবার তাদের উপার্জনক্ষম সদস্য হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে| একই সঙ্গে বহু গরু, ছাগলসহ গবাদিপশু বজ্রপাতে মারা যাচ্ছে| পরিতাপের বিষয় হলো, প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটেলেও এখন পর্যন্ত বজ্রপাত প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো অবকাঠামোগত ব্যবস্থা এখানে নেই|

অতীতে এই অঞ্চলে বজ্র নিরোধক খুঁটি মাটির নিচে স্থাপন করা ছিল, যা বজ্রপাতের ঝুঁকি কমাতে সাহায্য করত| কিন্তু আজ আর সেই ব্যবস্থা নেই| ফলে সাধারণ মানুষ সম্পূর্ণ অসহায় অবস্থায় প্রকৃতির এই নির্মম আঘাতের মুখোমুখি হচ্ছে| প্রতিটি প্রাণ অমূল্য| একটি প্রাণ হারানো মানে একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া| তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি অত্যন্ত জরুরি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি|

নুসরাত জাহান বৈশাখী

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত