ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই চুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এটি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
বার্তা
সংস্থা এএফপি’র বরাতে জানা
যায়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন,
"ইসরায়েল ও লেবাননের মধ্যে
১০ দিনের এই যুদ্ধবিরতির ঘোষণাকে
স্বাগত জানিয়েছেন গুতেরেস। একইসঙ্গে এই চুক্তি বাস্তবায়নে
মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকর ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।"
মহাসচিব
আশা প্রকাশ করেন যে, এই
সাময়িক যুদ্ধবিরতি চলমান রক্তক্ষয়ী সংঘাত কমাতে সহায়ক হবে এবং আলোচনার
মাধ্যমে একটি স্থায়ী শান্তিপূর্ণ
সমাধানের পথ সুগম করবে।
বিবৃতিতে
আন্তোনিও গুতেরেস জোর দিয়ে বলেন,
"সব পক্ষকে যুদ্ধবিরতির শর্তাবলী পুরোপুরি মেনে চলতে হবে।
বিশেষ করে আন্তর্জাতিক মানবিক
আইনসহ সব ধরনের আন্তর্জাতিক
নিয়ম অনুসরণ করা জরুরি।"
তিনি
আরও স্পষ্ট করেন যে, এই
আহ্বান ইসরায়েল ও লেবানন সরকারের
পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহসহ সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই
সমানভাবে প্রযোজ্য।
উল্লেখ্য,
দীর্ঘ উত্তেজনার পর এই ১০
দিনের যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর একটি প্রাথমিক পদক্ষেপ
হিসেবে দেখছেন বিশ্ব নেতারা।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন