সংবাদ

তিস্তার পাড়ে গাছচাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

তিস্তার পাড়ে গাছচাপায় প্রাণ গেল বৃদ্ধের
তিস্তা নদী। ছবি : সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পাড়ে একটি কাঁঠালগাছ চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালিরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক উত্তর কালিরখামার গ্রামের ফরিজল মিয়ার ছেলে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, তিস্তা নদীর ভাঙনের কারণে ওই এলাকার নদীতীর আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আজ সকালে আব্দুর রাজ্জাক মাছ ধরার জাল নিয়ে নদীর পাড়ে যান। মাছ ধরার একপর্যায়ে তিনি নদীর পাড়ে থাকা একটি কাঁঠালগাছের গোড়ার কাছে গেলে হঠাৎ মাটির ভাঙন দেখা দেয়। এতে গাছটি উপড়ে সরাসরি তার ওপর পড়ে। গাছচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা এসে মরদেহ উদ্ধার করেন। আব্দুর রাজ্জাকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিস্তা নদীর তীব্র ভাঙনের কারণে নদীতীরবর্তী মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। তারা ভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

তিস্তার পাড়ে গাছচাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পাড়ে একটি কাঁঠালগাছ চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালিরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক উত্তর কালিরখামার গ্রামের ফরিজল মিয়ার ছেলে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, তিস্তা নদীর ভাঙনের কারণে ওই এলাকার নদীতীর আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আজ সকালে আব্দুর রাজ্জাক মাছ ধরার জাল নিয়ে নদীর পাড়ে যান। মাছ ধরার একপর্যায়ে তিনি নদীর পাড়ে থাকা একটি কাঁঠালগাছের গোড়ার কাছে গেলে হঠাৎ মাটির ভাঙন দেখা দেয়। এতে গাছটি উপড়ে সরাসরি তার ওপর পড়ে। গাছচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা এসে মরদেহ উদ্ধার করেন। আব্দুর রাজ্জাকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিস্তা নদীর তীব্র ভাঙনের কারণে নদীতীরবর্তী মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। তারা ভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত