সংবাদ

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। গত মাস থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান লড়াই থামাতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে রিয়াদ। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ (SPA) জানায়, বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভ্রাতৃপ্রতিম লেবাননে এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি এই সংকটকালীন সময়ে লেবাননের রাজনৈতিক নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকারও প্রশংসা করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের নেতৃত্বাধীন সরকার এবং সংসদের স্পিকার নাবিহ বেরির ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধবিরতি লেবাননে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন কামনা করছে সৌদি আরব।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

লেবাননে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। গত মাস থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান লড়াই থামাতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে রিয়াদ। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ (SPA) জানায়, বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভ্রাতৃপ্রতিম লেবাননে এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি এই সংকটকালীন সময়ে লেবাননের রাজনৈতিক নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকারও প্রশংসা করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের নেতৃত্বাধীন সরকার এবং সংসদের স্পিকার নাবিহ বেরির ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধবিরতি লেবাননে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন কামনা করছে সৌদি আরব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত