সংবাদ

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো নতুন অনুরোধ পায়নি অস্ট্রেলিয়া

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো নতুন অনুরোধ পায়নি অস্ট্রেলিয়া

ইরান সংকট বা হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো অনুরোধ আসেনি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের অসন্তোষ ও অস্ট্রেলিয়ার অবস্থান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে অস্ট্রেলিয়াকে পাশে না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি অস্ট্রেলিয়ার ওপর খুশি নই, কারণ আমরা যখন তাদের পাশে চেয়েছিলাম, তখন তাদের পাওয়া যায়নি। বিশেষ করে হরমুজ প্রণালীর ক্ষেত্রে তারা অনুপস্থিত ছিল।”

ট্রাম্পের এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ইরান ইস্যুটি তিনি নিজেই সামলাবেন। এছাড়া অস্ট্রেলিয়ার কাছে এই মুহূর্তে নতুন কোনো সামরিক অনুরোধ জানানো হয়নি।

নিরাপত্তা সহযোগিতা ও আলোচনা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হলেও দেশটি শুরু থেকেই জানিয়ে আসছে যে, তারা সরাসরি ইরান সংঘাতে জড়াতে আগ্রহী নয়। তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে তাদের গভীর আগ্রহ রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস শুক্রবার জানান, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে তারা ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী সহায়তা অস্ট্রেলীয় কর্মকর্তারা জানান, গত মাসে ওয়াশিংটনের অনুরোধে উপসাগরীয় দেশগুলোর সুরক্ষায় ক্যানবেরা ইতিবাচক সাড়া দিয়েছিল। সেই সময় সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা দিতে অস্ট্রেলিয়া একটি ‘ই-সেভেন ওয়েজটেল’ নজরদারি বিমান ও প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো নতুন অনুরোধ পায়নি অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত