যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রণালী উন্মুক্ত থাকলেও ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (১৭ এপ্রিল) এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, প্রণালী ‘ব্যবসা ও সম্পূর্ণ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত’, কিন্তু ইরানের জন্য যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘পূর্ণ শক্তিতেই বহাল থাকবে’।
এদিকে ট্রাম্প আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে লেবাননে বোমা বর্ষণে ‘নিষেধ’ দিয়েছে। তিনি বলেন, ‘যথেষ্ঠ হয়েছে!’
হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যেটি দিয়ে প্রায় ২০ শতাংশ বৈশ্বিক তেল বাণিজ্য চলে। গত ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের কারণে প্রণালীটি কার্যত বন্ধ ছিল, যা তেলের দামে অস্থিরতা সৃষ্টি করেছিল।
প্রণালী উন্মুক্তের ঘোষণায় অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশ কমে গেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, তারা এই ঘোষণা যাচাই করছে। ট্রাম্প ন্যাটোকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে বলেছেন, সংকটের সময় জোটটি ‘অকেজো’ ছিল।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন