পারস্য উপসাগরের কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। একদিনেই তেলের দাম কমেছে ১০ শতাংশ। অপরদিকে উল্লম্ফন দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। ফলে তেলবাহী ট্যাংকারগুলো আবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে অপরিশোধিত তেল পৌঁছে দিতে পারবে।
এই খবরের পরপরই ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ হাজার ২০ পয়েন্ট বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ শুক্রবার সকালের লেনদেনে বেড়েছে ১.৩ শতাংশ এবং নাসডাক কম্পোজিট বেড়েছে ১.৫ শতাংশ।
গত মার্চের শেষ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উত্থান ১২ শতাংশ। বিনিয়োগকারীরা আশাবাদী হয়েছেন—যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের বিপর্যয় এড়াতে সক্ষম হবে।
প্রসঙ্গত, বিশ্বের মোট অপরিশোধিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ সচল হওয়া জ্বালানি সংকট নিরসন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, প্রণালি উন্মুক্ত থাকলেও ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। এ বিষয়ে আরও আলোচনা চলছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন