সংবাদ

আকাশসীমা আংশিকভাবে খুলে দিয়েছে ইরান

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম

আকাশসীমা আংশিকভাবে খুলে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ফ্লাইটের যাতায়াতের জন্য আংশিকভাবে নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তেহরান থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে

বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের পূর্বাঞ্চলের আকাশপথ এখন আন্তর্জাতিক ফ্লাইটের ট্রানজিটের জন্য উন্মুক্ত। এছাড়া স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে দেশটির কয়েকটি বিমানবন্দরও সচল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলার পর নিরাপত্তা জনিত কারণে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। দীর্ঘ সময় পর এই সিদ্ধান্তকে আকাশপথে স্বাভাবিক অবস্থা ফেরার প্রাথমিক সংকেত হিসেবে দেখা হচ্ছে

ইরানের আকাশসীমা আংশিক খোলার ঘোষণার তিন ঘণ্টা পরও ফ্লাইটের গতিপ্রকৃতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোতে (যেমন: FlightRadar24) ভিন্ন চিত্র দেখা গেছে। তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক কোনো ফ্লাইটই তখন পর্যন্ত ইরানের ওপর দিয়ে চলাচল করেনি। বরং অধিকাংশ বিমান এখনও দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমা এড়িয়ে গন্তব্যে যাচ্ছে

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (EASA) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এখনও মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা বজায় রেখেছে। বিশেষ করে ইরান, ইরাক ও কুয়েতের আকাশপথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে ইরানের এই ঘোষণার পরও বিমান সংস্থাগুলো দ্রুত তাদের রুট পরিবর্তন করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে

উল্লেখ্য, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার পরিবেশকে আরও ইতিবাচক করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আকাশসীমা আংশিকভাবে খুলে দিয়েছে ইরান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত