সংবাদ

সংরক্ষিত বনভূমি রক্ষায় চাই জোরদার মনিটরিং

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

সংরক্ষিত বনভূমি রক্ষায় চাই জোরদার মনিটরিং

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকায় সংরক্ষিত বনভূমিতে আবারও দখল করার অপতৎপরতা শুরু হয়েছে| সংঘবদ্ধ একটি চক্র বনের জমি অবৈধভাবে দখল করে সেখানে নতুন বসতি নির্মাণ শুরু করেছিল| চক্রটি প্লট আকারে সেখানকার জমি বেচাকেনার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে| এতে বনভূমি হুমকির মুখে পড়েছিল| এ নিয়ে সংবাদে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে| 

সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখলের নতুন ঘটনা উদ্বেগজনক| আশার কথা, উদ্ভূত পরিস্থিতিতে বনবিভাগ দ্রুত পদক্ষেপ নিয়েছে| গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে নয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে| এর ফলে প্রায় তিন একর বনভূমি উদ্ধার হয়েছে| এই উদ্যোগ সময়োপযোগী| 

বনভূমি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অপরিহার্য| অবৈধ দখলের কারণে বন কমে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, দুর্যোগের ঝুঁকি বাড়ে| দখলবাজ চক্রের বিরুদ্ধে বনবিভাগের এই অভিযান একটি ভালো পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে| তবে কেবল অভিযান চালিয়ে উচ্ছেদ করাই যথেষ্ট নয়| দখলবাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে| 

বন রক্ষা একটি চলমান প্রক্রিয়া| বনবিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনগণকে এ বিষয়ে সচেতন থাকতে হবে| সংরক্ষিত বনাঞ্চলকে স্থায়ীভাবে সুরক্ষিত রাখতে নিয়মিত টহল দিতে হবে| কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে| দখলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যেতে কেউ এমন অপকর্ম করার সাহস পাবে না|

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সংরক্ষিত বনভূমি রক্ষায় চাই জোরদার মনিটরিং

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত