নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সংকটকালীন মুহূর্তে বন্ধুপ্রতিম দেশটিকে যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নেপালে বিধ্বংসী বন্যায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি নেপালের প্রধানমন্ত্রী ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই কঠিন সময়ে নেপালের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি। ত্রাণ ও উদ্ধার অভিযানে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত।’
এদিকে নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ মানুষ। নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০৩ জন নিখোঁজের মধ্যে ৩৪১ জনই বিদেশি পর্যটক। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নাগরিকও রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নেপালে আটকে পড়াদের উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় সহায়তার হাত বাড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো প্রস্তুত রয়েছে। তবে দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
/

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন