জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট মামলার তদন্ত সংস্থা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ৯ আগস্ট বিদেশ যাওয়ার সময় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রিমান্ড আবেদনে সিআইডি উল্লেখ করেছে, সালমান শাহের মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ডনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কার মদতে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা দরকার বলে মনে করছে তদন্ত সংস্থা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর দীর্ঘ সময় একে অপমৃত্যু হিসেবে দেখা হলেও পরিবারের দাবির মুখে ২০২৫ সালে আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর সালমানের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে ডনসহ কয়েকজনকে আসামি করে রমনা থানায় মামলা করেন। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ আরও বেশ কয়েকজন। দীর্ঘ তিন দশক পর নতুন করে আলোচনায় আসা এই মামলার তদন্তে ডনের রিমান্ড শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
/

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন