সংবাদ

ইউরোপের মাঠে এবার চার-ছক্কার ধামাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:১৯ এএম

ইউরোপের মাঠে এবার চার-ছক্কার ধামাকা
ছবি : ক্রিকইনফো

বিশ্ব ক্রিকেটের মানচিত্রে নতুন এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অভিষেক হতে যাচ্ছে আজ। নেদারল্যান্ডসের মাটিতে পর্দা উঠছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল)। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন ও ফাফ ডু প্লেসির মতো বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে প্রথম আসরটি ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইন মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তিন দেশের (নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড) মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এই আসরে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলায়মান এই টুর্নামেন্টে মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মোট ১০টি ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলো লড়বে একমাত্র কোয়ালিফায়ারে।

ছবি: টুর্নামেন্টের ট্রফি

টুর্নামেন্টের প্রথম ১৭টি ম্যাচ হবে নেদারল্যান্ডসে। এরপর বাকি ম্যাচসহ কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ডাবলিনে।

প্রতিটি দলেই রয়েছে বিশ্বখ্যাত সব নাম। নেদারল্যান্ডসের আমস্টারডাম ফ্লেমসকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস, যে দলে খেলবেন স্টিভ স্মিথ ও অজিঙ্কা রাহানের মতো তারকারা। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির নেতৃত্বে রটারডাম ডকার্সে থাকছেন হাইনরিখ ক্লাসেন ও আনরিখ নরকিয়া।

অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল নেতৃত্ব দেবেন বেলফাস্ট উলভসকে। কিউই তারকা মিচেল স্যান্টনার থাকছেন এডিনবরা ক্যাসল রকার্সের নেতৃত্বে। এছাড়া স্কটল্যান্ডের জর্জ মানসির গ্লাসগো কসমিক দলে রয়েছেন লিয়াম লিভিংস্টোন ও জেসন রয়ের মতো মারকুটে ব্যাটাররা।

টুর্নামেন্টে বিশেষ আকর্ষণের নাম ডাবলিন গার্ডিয়ানস। ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই দলের নেতৃত্ব দেবেন। তবে এর পেছনে বড় চমক হলো দলটির সহ-মালিকানা। ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক কোচ রাহুল দ্রাবিড় এই দলের অন্যতম মালিক। এছাড়া দলটির কোচিং প্যানেলে আছেন ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

ইউরোপের ক্রিকেটে পেশাদারিত্ব ও নতুন প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ইউরোপের মাঠে এবার চার-ছক্কার ধামাকা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত