সঙ্গীতশিল্পী জিসান খান শুভ আবারও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। কথা, সুর ও কণ্ঠে নিজের স্বকীয়তা দিয়ে ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এবার নিয়ে আসছেন তার নতুন একক গান নিদয়া। গানটি প্রকাশ করছে দেশের অন্যতম সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
শুরু থেকেই
জিসান খান শুভ তার ভিন্নধর্মী গান, আবেগঘন কথা ও সুরের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে
আসছেন। তার গানে প্রেম, বেদনা, সম্পর্কের টানাপোড়েন সবকিছুই এক ধরনের সহজ অথচ গভীর
অনুভূতির মাধ্যমে ধরা পড়ে। সেই ধারাবাহিকতায় ‘নিদয়া’ গানটিও নির্মিত হয়েছে প্রিয় মানুষ
হারানোর বেদনা, শূন্যতা ও অন্তর্গত হাহাকারের আবেগকে কেন্দ্র করে।
এই গানটির
বিশেষ দিক হলো, এর কথা, সুর এবং কণ্ঠ সবই করেছেন জিসান খান শুভ নিজেই। ফলে গানটির প্রতিটি
স্তরে শিল্পীর ব্যক্তিগত অনুভূতি ও শিল্পচিন্তার ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সঙ্গীতায়োজন
করেছেন আমজাদ হোসাইন, যিনি গানের আবেগকে আরও গভীরভাবে তুলে ধরতে সুরের বিন্যাসে আধুনিকতার
সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন।
গানটির মিউজিক
ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে দেখা যাবে জিসান খান শুভর সঙ্গে নুসরাত জাহান
ফাতেমাকে। গল্পনির্ভর এই ভিডিওতে তাদের অনবদ্য রসায়নের মাধ্যমে ভালোবাসা, বিচ্ছেদ ও
স্মৃতির এক আবেগঘন চিত্র ফুটে উঠবে।
নির্মাতা
জানিয়েছেন, ভিডিওটি গানের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে, যাতে দর্শকরা
গানটি শুধু শোনাই নয়, অনুভবও করতে পারেন। নিজের নতুন গান নিয়ে জিসান খান শুভ বলেন,
“আমি সবসময় চেষ্টা করি প্রতিটি গান সময় নিয়ে করতে, যাতে কাজটি নিখুঁত হয় এবং শ্রোতারা
তাতে পরিপূর্ণ অনুভূতি খুঁজে পান। ‘নিদয়া’ গানটিও অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে তৈরি করেছি।
গানের কথা, সুর ও সঙ্গীতের সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ করা হয়েছে।
আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে এবং তারা গানটির আবেগের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।” ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা গানের শ্রোতারা সহজেই উপভোগ করতে পারেন। বর্তমান সময়ে বাংলা গানে যেখানে নানা ধরণের পরীক্ষানিরীক্ষা চলছে, সেখানে জিসান খান শুভর মতো শিল্পীরা নিজেদের স্বতন্ত্র ধারা বজায় রেখে এগিয়ে চলেছেন। নিদয়া’ গানটিও সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন যা প্রেম, বেদনা ও স্মৃতির আবেগে ভর করে শ্রোতাদের হৃদয়ে নতুন করে নাড়া দেবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন