সংবাদ

রোয়াংছড়িতে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৩ পরিবার

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

রোয়াংছড়িতে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৩ পরিবার
বান্দরবানের রোয়াংছড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি বসতঘর ও একটি গরুর খামার। ছবি : সংবাদ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি গরুর খামার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে খামারে থাকা তিনটি গরু ও তিনটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পুরাতন বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে পুরাতন বাসস্টেশন এলাকায় হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি বসতঘর ও একটি গবাদিপশুর খামার সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় খামারে থাকা তিনটি গরু ও তিনটি ছাগল।

আগুনে কোনো মানুষ হতাহত না হলেও প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দাবি করছেন।

রোয়াংছড়ি ফায়ার স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক ইফতেখার উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রোয়াংছড়িতে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৩ পরিবার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি গরুর খামার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে খামারে থাকা তিনটি গরু ও তিনটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পুরাতন বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে পুরাতন বাসস্টেশন এলাকায় হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি বসতঘর ও একটি গবাদিপশুর খামার সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় খামারে থাকা তিনটি গরু ও তিনটি ছাগল।

আগুনে কোনো মানুষ হতাহত না হলেও প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দাবি করছেন।

রোয়াংছড়ি ফায়ার স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক ইফতেখার উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত