সংবাদ

ধামরাইয়ে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক নেতা কারাগারে

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

ধামরাইয়ে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক নেতা কারাগারে
ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম।

ধর্ষণচেষ্টা, চুরি ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকার একটি আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শরীফুল ইসলামের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, ধর্ষণচেষ্টা ও চুরিসহ গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় (মামলা নং ১০৮/২০২৫) তাকে গ্রেপ্তার করা হয়। শুনানি শেষে আদালত আগামী ২২ জুন পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এক নারীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে মারধর করেন শরীফুল ইসলাম। এ সময় চুরির ঘটনাও ঘটে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে এ ধরনের আরও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

এ ছাড়া শরীফুল ইসলামের বিরুদ্ধে সরকারি জমি দখল এবং এনজিওর আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে গত নভেম্বর মাসে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, শরীফুল ইসলামের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ও মামলার বিষয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ধামরাইয়ে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক নেতা কারাগারে

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

ধর্ষণচেষ্টা, চুরি ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকার একটি আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শরীফুল ইসলামের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, ধর্ষণচেষ্টা ও চুরিসহ গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় (মামলা নং ১০৮/২০২৫) তাকে গ্রেপ্তার করা হয়। শুনানি শেষে আদালত আগামী ২২ জুন পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এক নারীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে মারধর করেন শরীফুল ইসলাম। এ সময় চুরির ঘটনাও ঘটে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে এ ধরনের আরও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

এ ছাড়া শরীফুল ইসলামের বিরুদ্ধে সরকারি জমি দখল এবং এনজিওর আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে গত নভেম্বর মাসে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, শরীফুল ইসলামের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ও মামলার বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত