সংবাদ

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ জুট মিলগুলো চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ জুট মিলগুলো চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী
পলাশে জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। ছবি : সংবাদ

নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব বন্ধ জুট মিল পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, সরকারি বা বেসরকারি—যেকোনো ব্যবস্থাপনায় এসব জুট মিল সচল করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শরীফুল আলম বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশের বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ কাজ হারিয়েছেন। বর্তমান সরকার জনগণের সরকার, তাই তাদের কল্যাণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদার এবং কো-অপারেটিভ জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান মুহাম্মদ হুমায়ূন খালিদ। এ ছাড়া স্থানীয় পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ জুট মিলগুলো চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব বন্ধ জুট মিল পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, সরকারি বা বেসরকারি—যেকোনো ব্যবস্থাপনায় এসব জুট মিল সচল করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শরীফুল আলম বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশের বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ কাজ হারিয়েছেন। বর্তমান সরকার জনগণের সরকার, তাই তাদের কল্যাণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদার এবং কো-অপারেটিভ জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান মুহাম্মদ হুমায়ূন খালিদ। এ ছাড়া স্থানীয় পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত