'সংসদের কেনাকাটায় হরিলুট' শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ 'উচ্চ ক্ষমতাসম্পন্ন' এ তদন্ত কমিটি গঠন করেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৯ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে “সংসদের কেনাকাটায় হরিলুট” শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে হুইপ ও সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিনকে। তিনি লক্ষ্ণীপুর-৪ আসনের সংসদ সদস্য । কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ ( ময়মনসিংহ-৮), সংসদ সদস্য মো. সাইফুল আলম (ঢাকা-১২), সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭) এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪)।
কমিটিকে আগামী সাতদিনের মধ্যে বর্ণিত বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন