সংবাদ

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধারে পুলিশের তৎপরতা। ছবি : সংবাদ

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ (১৭)। তারা দুজন বন্ধু ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় আরিফ ও সোহান মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি একটি মাহিন্দ্রর (তিন চাকার গাড়ি) সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মাহিন্দ্রর সঙ্গে ধাক্কা লাগে এবং পরে ট্রাকের নিচে চলে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই গ্রামের দুই তরুণের অকাল মৃত্যুতে বিজয়পুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ (১৭)। তারা দুজন বন্ধু ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় আরিফ ও সোহান মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি একটি মাহিন্দ্রর (তিন চাকার গাড়ি) সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মাহিন্দ্রর সঙ্গে ধাক্কা লাগে এবং পরে ট্রাকের নিচে চলে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই গ্রামের দুই তরুণের অকাল মৃত্যুতে বিজয়পুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত