সংবাদ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনাইম শাহরিয়ার সম্রাট (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট উপজেলার মহিষখোচা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কাকিনা এলাকায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সম্রাট বাড়ির আঙিনায় সুপারি পাড়ার জন্য গাছে ওঠেন। গাছ থেকে নামার সময় পাশে থাকা একটি গোয়ালঘরের টিনের চালে পা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে আটকে যান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাকিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন আলী বলেন, সুপারি গাছে ওঠার সময় আকস্মিকভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সম্রাটের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

লালমনিরহাটের কালীগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনাইম শাহরিয়ার সম্রাট (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট উপজেলার মহিষখোচা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কাকিনা এলাকায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সম্রাট বাড়ির আঙিনায় সুপারি পাড়ার জন্য গাছে ওঠেন। গাছ থেকে নামার সময় পাশে থাকা একটি গোয়ালঘরের টিনের চালে পা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে আটকে যান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাকিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন আলী বলেন, সুপারি গাছে ওঠার সময় আকস্মিকভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সম্রাটের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত