চলমান এসএসসি পরীক্ষা নিয়ে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, দেশের সব বোর্ডে অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশ্ন ফাঁসের কোনো ধরনের আশঙ্কা নেই। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারির কথা উল্লেখ করে
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ যথাযথভাবে আর্কাইভ করার
নির্দেশনা দেওয়া হয়েছে। যদি পরবর্তীতে কোনো কেন্দ্র সম্পর্কে কোনো অভিযোগ আসে, তবে
সেই সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর ট্রাফিক জ্যাম বা যানজটের কারণে কোনো পরীক্ষার্থীর
কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে তাদের প্রতি সদয় থাকার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। তিনি
জানান, ট্রাফিকের কারণে দেরি হলে শিক্ষকরা সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার
ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবেন। শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষার্থীরা বেশ আনন্দ
নিয়ে পরীক্ষা দিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত
থাকবে।"
কিছু কিছু কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশপত্র না পাওয়া সংক্রান্ত
সমস্যার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, কয়েকটি জায়গায় কারিগরি সমস্যার কারণে এমনটি ঘটেছে।
তিনি বলেন, "কিছু জায়গায় প্রিন্টআউট সমস্যা ছিল আবার কোথাও বিদ্যুৎ না থাকায় ডাউনলোড
করা সম্ভব হয়নি বলে আমরা শুনেছি। তবে সমস্যাগুলো দ্রুত সমাধান করে প্রবেশপত্র পরীক্ষার্থীদের
কাছে পৌঁছে দেওয়া হয়েছে।"
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো
ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবার
সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন