সংবাদ

হরমুজ নিয়ে সামরিক বৈঠক, অংশ নিচ্ছে ৩০ দেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম

হরমুজ নিয়ে সামরিক বৈঠক, অংশ নিচ্ছে ৩০ দেশ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এবং উদ্ভূত উত্তেজনা নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। প্রণালিটিতে নিরাপত্তা নিশ্চিত করতে দেশ দুটির নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই মিশনের বিস্তারিত পরিকল্পনা প্রণয়নে বুধবার থেকে লন্ডনে শুরু হয়েছে দুই দিনব্যাপী এক উচ্চপর্যায়ের সামরিক সম্মেলন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পশ্চিম লন্ডনের পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সে (যুক্তরাজ্যের প্রধান সামরিক কমান্ড সেন্টার) এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ৩০টিরও বেশি দেশের সামরিক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনার ধারাবাহিকতায় এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে।

সম্মেলনের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি যৌথ ও কার্যকর প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করা। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন:

"আমাদের লক্ষ্য হলো বিভিন্ন দেশের মতামতকে সমন্বিত করে একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করা, যাতে এই গুরুত্বপূর্ণ জলপথে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। আমি বিশ্বাস করি, এই আলোচনা থেকে ফলপ্রসূ অগ্রগতি আসবে।"

বিস্ময়কর হলেও সত্য যে, চলমান সংকটের প্রধান দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরান এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিচ্ছে না। ব্রিটেন ও ফ্রান্স স্পষ্ট করে জানিয়েছে, প্রস্তাবিত এই বাহিনীটি হবে সম্পূর্ণ 'প্রতিরক্ষা মূলক' এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত হলেই কেবল তাদের মোতায়েন করা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ মঙ্গলবার মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে জানান, আলোচনার স্বার্থে তিনি এই মেয়াদ আরও বাড়াচ্ছেন। যদিও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং ট্রাম্প ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল রেখেছেন।

গত শুক্রবার প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সভাপতিত্বে ৪০টিরও বেশি দেশের উপস্থিতিতে একটি কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনার পথ ধরেই লন্ডনে এই সামরিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি চূড়ান্ত রোডম্যাপ আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

হরমুজ নিয়ে সামরিক বৈঠক, অংশ নিচ্ছে ৩০ দেশ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত