জাতীয় সংসদ লাইব্রেরিতে বই ব্যবস্থাপনায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে ইউএনডিপির সহযোগিতায় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমসহ অন্যান্য কার্যক্রমে ইন্ট্রানেট (নিজস্ব বা অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্ক) প্রযুক্তি চালুর বিষয়েও সুপারিশ করা হয়।
বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সাব-কমিটি ১, ২, ৩ ও ৪-এর প্রতিবেদন উপস্থাপন এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত সংসদ গ্রন্থাগার বুলেটিন আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়নের জন্য কমিটির সদস্য সাঈদ আল নোমানকে আহ্বায়ক এবং এ বি এম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ আইন অনুযায়ী গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে সাব-কমিটি কর্তৃক প্রণীত প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে কমিটির সদস্যবৃন্দ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৈঠকে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন