সংবাদ

মহেশপুর সীমান্তে মদ ও ওষুধ জব্দ, আটক ৩

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

মহেশপুর সীমান্তে মদ ও ওষুধ জব্দ, আটক ৩
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মদ উদ্ধার করেছে বিজিবি। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে এক পুরুষ ও দুই শিশুকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ও তার আগের রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর, খোসালপুর ও শ্রীনাথপুর বিওপির (সীমান্ত তল্লাশিচৌকি) আওতাধীন এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুসুমপুর বিওপির টহল দল চাপাতলা গ্রামের একটি মাল্টা বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই এলাকায় পৃথক অভিযানে ৪০০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার টাকা। এ ছাড়া খোসালপুর বিওপি এলাকায় ধানখেত থেকে প্রায় ৩ লাখ ৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

অন্যদিকে, শ্রীনাথপুর বিওপির বিজিবি সদস্যরা লড়াইঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের সময় এক ব্যক্তি ও দুই শিশুকে আটক করেন। পরে তাঁদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

মহেশপুর সীমান্তে মদ ও ওষুধ জব্দ, আটক ৩

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে এক পুরুষ ও দুই শিশুকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ও তার আগের রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর, খোসালপুর ও শ্রীনাথপুর বিওপির (সীমান্ত তল্লাশিচৌকি) আওতাধীন এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুসুমপুর বিওপির টহল দল চাপাতলা গ্রামের একটি মাল্টা বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই এলাকায় পৃথক অভিযানে ৪০০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার টাকা। এ ছাড়া খোসালপুর বিওপি এলাকায় ধানখেত থেকে প্রায় ৩ লাখ ৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

অন্যদিকে, শ্রীনাথপুর বিওপির বিজিবি সদস্যরা লড়াইঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের সময় এক ব্যক্তি ও দুই শিশুকে আটক করেন। পরে তাঁদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত