মানবসভ্যতা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে উন্নয়ন ও ধ্বংস প্রায় পাশাপাশি চলেছে| প্রযুক্তির অগ্রগতি মানবজীবনকে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে প্রকৃতির ওপর চাপও বহুগুণে বাড়িয়ে দিয়েছে| এই বাস্তবতায় বিশ্ব ধরিত্রী দিবস আমাদের আত্মসমালোচনার সুযোগ ˆতরি করে এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল আচরণের আহ্বান জানায়|
ˆবজ্ঞানিক গবেষণা অনুযায়ী পৃথিবীর বয়স প্রায় ৪.৫৪ বিলিয়ন বছর বা ৪৫৪ কোটি বছর| এই দীর্ঘ সময়ের শুরুতে পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাস ও অগ্নিময় এক গ্রহ| ধীরে ধীরে শীতল হয়ে এটি কঠিন ভূ-পৃষ্ঠ, পানি ও বায়ুমণ্ডল গঠন করে|
প্রায় ৩.৫ বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম এককোষী জীবের উদ্ভব ঘটে| এরপর দীর্ঘ বিবর্তনের ধারায় বহুকোষী জীব, উদ্ভিদ, সামুদ্রিক প্রাণী এবং পরবর্তীতে স্থলজ প্রাণীর বিকাশ ঘটে| এই বিবর্তন প্রক্রিয়াই পৃথিবীকে জীববৈচিত্র্যময় গ্রহে রূপ দিয়েছে|
মানবজাতির আবির্ভাব পৃথিবীর ইতিহাসের তুলনায় অত্যন্ত সাম্প্রতিক—মাত্র প্রায় ৩ লাখ বছর আগে| অর্থাৎ পৃথিবীর পুরো বয়সের তুলনায় মানুষের উপস্থিতি একটি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র|
বর্তমানে পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষের বসবাস রয়েছে| এই বিশাল জনসংখ্যা সীমিত প্রাকৃতিক সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে| পানি, খাদ্য, জ্বালানি ও ভূমি ব্যবহারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশগত ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলছে|
বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মোট ৮০ লাখেরও বেশি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি রয়েছে| তবে এর মধ্যে বড় একটি অংশ এখনও অজানা| দুর্ভাগ্যজনকভাবে অনেক প্রজাতি ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে এবং আরও বহু প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে|
এই তথ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য জানিয়ে দেয়—পৃথিবী কেবল মানুষের নয়, বরং কোটি কোটি জীবের এক যৌথ আবাস|
পৃথিবী আমাদের একমাত্র আবাসভূমি, যার বিকল্প নেই| এই গ্রহের মাটি, পানি, বায়ু, বন, পাহাড় ও সমুদ্র—সব মিলিয়ে একটি সূক্ষ্ম ও জটিল পরিবেশগত ব্যবস্থা গড়ে উঠেছে, যার ওপর সকল জীবের অস্তিত্ব নির্ভরশীল| মানুষ প্রকৃতির মালিক নয়, বরং প্রকৃতির অংশমাত্র| প্রকৃতির ওপর অবিবেচক হস্তক্ষেপ মানে নিজের অস্তিত্বকেই বিপন্ন করা| উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা হতে হবে পরিবেশবান্ধব ও টেকসই| প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, বরং সহাবস্থানই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একমাত্র নিরাপদ পথ|
বর্তমান বিশ্বে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক| দ্রুত শিল্পায়ন, অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং ভোগবাদী জীবনধারা পরিবেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে|
বায়ুদূষণ এখন নগরজীবনের নীরব ঘাতক| কোটি কোটি মানুষ প্রতিদিন দূষিত বায়ু গ্রহণ করছে, যার ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ এবং ফুসফুসের রোগ বৃদ্ধি পাচ্ছে|
পানিদূষণের ফলে নদী ও জলাশয়গুলো ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ছে| কৃষিজমিতে রাসায়নিক ও শিল্পবর্জ্যের প্রভাব পড়ছে, যার ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে|
জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি| ˆবশ্বিক উষ্ণতা বৃদ্ধি, হিমবাহ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং আবহাওয়ার অ¯^াভাবিক পরিবর্তন এই সংকটের প্রধান লক্ষণ|
বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে| ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন এবং লবণাক্ততা মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে|
কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, মৎস্য সম্পদ কমে যাচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে| জলবায়ু উদ্বাস্তু মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, যা ভবিষ্যতে সামাজিক সংকট ˆতরি করতে পারে|
বনভূমি পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান| কিন্তু নির্বিচারে বৃক্ষনিধন, বন দখল এবং উন্নয়ন প্রকল্পের কারণে বনভূমি দ্রুত কমে যাচ্ছে| গাছপালা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে স্থিতিশীল রাখে| বন কমে যাওয়ায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং ˆবশ্বিক উষ্ণতা বাড়ছে| অসংখ্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির পথে যাচ্ছে, যা পুরো বাস্তুতন্ত্রকে অস্থিতিশীল করে তুলছে|
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আজ বিশ্বব্যাপী ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে| এটি সহজে পচে না এবং শত শত বছর ধরে পরিবেশে থেকে যায়| নদী ও সমুদ্রের প্লাস্টিক দূষণ সামুদ্রিক জীবের জন্য মারাত্মক হুমকি| খাদ্যচক্রের মাধ্যমে এই ক্ষতিকর উপাদান মানবদেহেও প্রবেশ করছে, যা দীর্ঘমেয়াদে ¯^াস্থ্যঝুঁকি ˆতরি করছে|
অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন পরিবেশের ওপর বড় চাপ সৃষ্টি করছে| কলকারখানার ধোঁয়া ও বর্জ্য বায়ু ও পানি দূষিত করছে| নগর এলাকায় সবুজের অভাব ‘শহুরে তাপ দ্বীপ’ সৃষ্টি করছে, যেখানে তাপমাত্রা আশপাশের এলাকার তুলনায় অনেক বেশি| এটি জনজীবনকে আরও কঠিন করে তুলছে|
পরিবেশের অবক্ষয় সরাসরি মানুষের ¯^াস্থ্যের ওপর প্রভাব ফেলছে| বায়ুদূষণের কারণে শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ ও দীর্ঘস্থায়ী অসুস্থতা বাড়ছে| দূষিত পানি পান করার ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ বিভিন্ন রোগ ছড়াচ্ছে| অতিরিক্ত তাপমাত্রা হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ত্বকের রোগ বৃদ্ধি করছে|
পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি| বৃক্ষরোপণ ও বন সংরক্ষণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে| প্লাস্টিক ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প গ্রহণ করতে হবে| নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর ও বায়ু শক্তির ব্যবহার বাড়াতে হবে| বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করতে হবে| নগর পরিকল্পনায় পরিবেশবান্ধব নীতি অন্তর্ভুক্ত করতে হবে|
[লেখক: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি]

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন