সংবাদ

মানিকগঞ্জে ২ জ্বালানি ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

মানিকগঞ্জে ২ জ্বালানি ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : সংবাদ

মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এই অভিযান চালায়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে মানিকগঞ্জ পৌরসভার হিজুলি বাজারে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ১৪০ লিটার পেট্রোল মজুত রাখার দায়ে ‘রিশাদ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে ‘মিলন এন্টারপ্রাইজ’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে ২ জ্বালানি ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এই অভিযান চালায়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে মানিকগঞ্জ পৌরসভার হিজুলি বাজারে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ১৪০ লিটার পেট্রোল মজুত রাখার দায়ে ‘রিশাদ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে ‘মিলন এন্টারপ্রাইজ’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত