দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল ও ‘শুদ্ধি অভিযানের’ অংশ হিসেবে এবার একযোগে ১৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই তালিকায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। জনস্বার্থে সরকারি চাকরি আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জারি ওই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামান, যিনি বর্তমানে পলাতক রয়েছেন।
তালিকায় আরও রয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান এবং ডিআইজি (টিআর) শামীমা বেগম।
এছাড়া এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম, এপিবিএনের ডিআইজি (পার্বত্য জেলা) সালমা বেগম এবং রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেনকে অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের সুযোগ-সুবিধার বিষয়ে বলা হয়েছে, অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রচলিত সকল অবসরজনিত সুবিধাদি প্রাপ্ত হবেন। ‘জনস্বার্থ রক্ষায় এবং প্রশাসনিক গতিশীলতা’ আনতেই এমন কঠোর নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন