সংবাদ

ফরিদপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

ফরিদপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. ইদ্রিস আলী (২৫)। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে।

মধুখালী থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজের পশ্চিম পাশের ইটের সড়কে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়। তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদক মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিলেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোহাম্মদ তাইজুর রহমান বলেন, 'সে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।'

তিনি আরও জানান, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গ্রেপ্তার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. ইদ্রিস আলী (২৫)। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে।

মধুখালী থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজের পশ্চিম পাশের ইটের সড়কে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়। তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদক মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিলেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোহাম্মদ তাইজুর রহমান বলেন, 'সে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।'

তিনি আরও জানান, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গ্রেপ্তার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত