সংবাদ

চুনারুঘাটে এলজিইডির ব্রিজের কাজে দুর্নীতির অভিযোগ

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

চুনারুঘাটে এলজিইডির ব্রিজের কাজে দুর্নীতির অভিযোগ
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

শিডিউল অনুযায়ী কাজ না করা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজের স্থায়িত্ব নিয়ে তাদের মধ্যে চরম সংশয় দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের ঢালাইয়ের কাজে নিম্নমানের ইটের খোয়া এবং কাদা মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রড বাঁধার ক্ষেত্রেও প্রকৌশল নকশা অনুসরণ করা হচ্ছে না।

নিয়ম অনুযায়ী ঢালাইয়ের সময় সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীর উপস্থিত থাকার কথা থাকলেও নির্মাণস্থলে তাকে দেখা যায়নি। তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন তা আমলে নিচ্ছেন না; বরং প্রতিবাদকারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ব্রিজটি নির্মাণ করা হলে তা উদ্বোধনের আগেই ধসে পড়ার ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে কাজের গুণগত মান পরীক্ষা করা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে স্থানীয় প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে কাজের মান নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন দাবি করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে এলজিইডির ব্রিজের কাজে দুর্নীতির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত