সংবাদ

গোবিন্দগঞ্জে বাদল বর্মন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

​প্রতিনিধি, গাইবান্ধা
​প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

গোবিন্দগঞ্জে বাদল বর্মন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদল চন্দ্র বর্মন হত্যা মামলার প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মনকে গতকাল বিকেলে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর বাদল চন্দ্র বর্মন (৪৩) হত্যা মামলার প্রধান আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মনকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলা সদরের কানাগাছিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার সপ্তম চন্দ্র বর্মন গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের শ্রী কানাই লাল বর্মনের ছেলে।

র‍্যাব জানায়, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে গত বছরের ২৪ অক্টোবর সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদল চন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালান। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মুমূর্ষু অবস্থায় ওই দিন বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদল। এ ঘটনায় নিহতের ভাই শ্রী সাধন বর্মন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। র‍্যাব-১৩, রংপুর এবং র‍্যাব-৮, মাদারীপুরের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের ধরতেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জে বাদল বর্মন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর বাদল চন্দ্র বর্মন (৪৩) হত্যা মামলার প্রধান আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মনকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলা সদরের কানাগাছিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার সপ্তম চন্দ্র বর্মন গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের শ্রী কানাই লাল বর্মনের ছেলে।

র‍্যাব জানায়, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে গত বছরের ২৪ অক্টোবর সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদল চন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালান। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মুমূর্ষু অবস্থায় ওই দিন বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদল। এ ঘটনায় নিহতের ভাই শ্রী সাধন বর্মন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। র‍্যাব-১৩, রংপুর এবং র‍্যাব-৮, মাদারীপুরের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের ধরতেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত