রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতরের সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। বিভাগটির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেছেন, এ তথ্য পেয়ে সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশ্বস্ত করে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ এটি মোকাবিলা করতে পারবো।’
এর আগে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর বিভিন্ন ইউনিট প্রধানদের নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়ে সতর্কবার্তা পাঠায়। তাতে বলা হয়, নিষিদ্ধ এক উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। সম্প্রতি ওই সংগঠনের ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্যও দেওয়া হয় বার্তায়।
গ্রেপ্তার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়।
তবে সুনির্দিষ্ট করে কোনো সংগঠন বা গোষ্ঠী শনাক্ত করতে পারেননি মুনশী শাহাবুদ্দীন। নিরাপত্তা জোরদারের নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ, যা প্রকাশ করার বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট স্থানগুলোতে আমরা কাজ করছি।’
পুলিশের সতর্কবার্তার সত্যতা নিশ্চিত করে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশিদ বলেন, ‘চিঠি আমরা পেয়েছি। তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়টি দেখে ডিএমপির প্রটেকশন বিভাগ। তাদের চাহিদামতো সহযোগিতা করেই থাকি আমরা।’
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘দেশে জঙ্গি নেই’ মন্তব্য করে আলোচনায় আসেন। এক প্রশ্নে সাবেক এই কমিশনারের বক্তব্য প্রসঙ্গে মুনশী শাহাবুদ্দীন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কিছু পেলে অবশ্যই ব্যবস্থা নেবো।’

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন