তারকাদের ঝলমলে জীবনের পেছনে যে কত অন্ধকার আর প্রতারণার গল্প লুকিয়ে থাকে, তা যেন আরও একবার প্রকাশ পেল। ঢাকার সিনেমার মুখ রুবিনা আক্তার নিঝুম এবং তার স্বামী মামুনুর রশীদ রাহুলের বিরুদ্ধে সাড়ে চার লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এই মামলাটি দায়ের করেন তাদেরই পূর্ব পরিচিত মোছা. সুরভী বেগম।
সুরভীর
করা মামলায় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রাহুলের
বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি
করেছেন।
বাদীপক্ষের
আইনজীবী এ কে ফয়সাল
মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এর
আগে রুবিনা নিঝুম, তার স্বামী রাহুল,
শাশুড়ি মোছা. মহিমা বিবি ও দেবর
নান্নু মিত্রার বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের
মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। চেক
ডিজঅনারের আরেক মামলায় চার
আসামিকে আদালত হতে সমন জারি
রয়েছে। আজকে তৃতীয় মামলায়
রাহুলকে একমাত্র আসামি করা হয়েছে।”
আইনজীবী
আরও যোগ করেন, “রুবিনা
নিঝুম ও তার স্বামী
টাকা আত্মসাত করে কাতার পালিয়ে
গেছেন বলে জেনেছি।”
মামলার
বিবরণ থেকে জানা যায়,
আসামি রাহুল ব্যবসা সম্প্রসারণের কথা বলে সুরভী
বেগমের কাছ থেকে সাড়ে
চার লাখ টাকা ধার
চান। পূর্ব পরিচিত হওয়ায় এবং সরল বিশ্বাসে
সুরভী তাকে এই টাকা
ধার দেন। গত ১০
মার্চ এই টাকার বিপরীতে
রাহুল তার বোনের মাধ্যমে
সুরভীকে সাড়ে চার লাখ
টাকার একটি চেক প্রদান
করেন। কিন্তু সুরভী চেকটি ব্যাংকে নগদায়নের জন্য জমা দিলে
অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায়
তা ডিজঅনার হয়।
আইনজীবী
এ কে ফয়সাল জানান,
“গত ২০ মার্চ সুরভী
রাহুলকে লিগ্যাল নোটিশ পাঠালে তিনি টাকা পরিশোধে
কোনো উদ্যোগ নেননি।”
এর আগে প্রতারণা করে
সাড়ে ১২ লাখ টাকা
আত্মসাতের অভিযোগে গত ২৯ জানুয়ারি
নায়িকা রুবিনা নিঝুমসহ তার পরিবারের চার
সদস্যের বিরুদ্ধে প্রথম মামলাটি করেছিলেন সুরভী। সেই মামলায় হাজির
না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
এরপর
আরেকটি চেক জালিয়াতির মামলার
পর, গতকাল রাহুলের বিরুদ্ধে এই তৃতীয় মামলাটি
দায়ের করা হলো।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন