সংবাদ

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা মির্জা ফখরুলের

বিরোধীদলীয় নেতা ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করতে পারে না

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম

বিরোধীদলীয় নেতা ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করতে পারে না

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দলটির কর্মকাণ্ড নিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগস্ট পরবর্তী সময়ে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, একটি বিশেষ মহল তা নসাৎ করতে লিপ্ত রয়েছে। দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ, তখন কৃত্রিম বিভেদ সৃষ্টির পাঁয়তারা কোনোভাবেই কাম্য নয়।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সম্প্রতি নির্বাচনেইঞ্জিনিয়ারিংসংক্রান্ত জামায়াত আমিরের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করতে পারে না। দেশি-বিদেশি সব পর্যবেক্ষক যেখানে এই নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ অবাধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেখানে ২১৩ আসন পেয়ে গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। জামায়াত আমিরের এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর অতীত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ ওই দলকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। আজ তারা ভিন্ন উপায়ে দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা আমাদের গুরুত্বের সাথে ভাবতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ওই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। গণতন্ত্রের পথে যেকোনো বাধা দূর করতে বিএনপি রাজপথে সবসময় সক্রিয় থাকবে।

সংবাদ সম্মেলনে আগামী মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশেষ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। বিএনপি মহাসচিব জানান, ওই দিন দুপুর আড়াইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ঢাকাবাসীকে উৎসবমুখর পরিবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিরোধীদলীয় নেতা ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করতে পারে না

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত