বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রেজিস্ট্রার পদে নতুন দুই দক্ষ চিকিৎসককে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের
রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সিনিয়র শিক্ষক এবং বর্তমান রেজিস্ট্রার
অধ্যাপক ডা. মো. নজরুল
ইসলামকে উপ-উপাচার্য (একাডেমিক)
হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
অন্যদিকে,
বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান ডা. মোস্তফা কামাল
নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের চিকিৎসা ও শিক্ষা-১
শাখা থেকে ডা. নজরুল
ইসলামের নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি
করা হয়।
মন্ত্রণালয়ের
উপ-সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত
এই আদেশে জানানো হয়, উপ-উপাচার্য
(একাডেমিক) হিসেবে ডা. নজরুল ইসলামের
নিযুক্তির মেয়াদ হবে ৪ বছর।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তিনি
তার ওপর অর্পিত দায়িত্ব
পালন করবেন।
নিয়োগের
শর্তানুযায়ী, তিনি বর্তমানে কর্মরত
পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য
হবেন এবং বিধি অনুযায়ী
উপ-উপাচার্য পদের সংশ্লিষ্ট অন্যান্য
সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে
রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে
যেকোনো সময় এই নিয়োগ
বাতিল করতে পারবেন বলে
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে
জারি এই আদেশ অবিলম্বে
কার্যকর হবে।
ডা.
নজরুল ইসলাম দেশের চিকিৎসা শিক্ষা অঙ্গনের একজন মেধাবী ও
দক্ষ শিক্ষক হিসেবে পরিচিত। মুন্সীগঞ্জ জেলায় জন্ম নেওয়া এই
চিকিৎসক বরিশাল শেরে-বাংলা মেডিকেল
কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন
করেন।
পরবর্তীতে
তিনি রেডিওলজি চিকিৎসা ও শিক্ষার ওপর
উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি রেডিওলজি বিভাগের
সিনিয়র শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার
সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য,
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে
এই মেধাবী চিকিৎসককে নানা কারণে পদোন্নতি
বঞ্চিত ও দফায় দফায়
হয়রানির শিকার হতে হয়েছিল বলে
অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের
পতনের পর গত ৭
সেপ্টেম্বর তিনি বিএমইউর রেজিস্ট্রার
হিসেবে দায়িত্ব পান এবং এবার
উপ-উপাচার্য পদে উন্নীত হলেন।
এদিকে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড গতিশীল করতে নতুন রেজিস্ট্রার
হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান ডা. মোস্তফা কামাল।
তিনি গতকাল মঙ্গলবার বিকালেই নিজ কর্মস্থলে যোগদান
করেছেন বলে নিশ্চিত করেছেন।
ডা. মোস্তফা কামাল বর্তমান চিকিৎসকদের অন্যতম শীর্ষ সংগঠন 'বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট'-এর সভাপতির
দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন